৪৬/১৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭০৫ - রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
উসমান ইবনু আফ্ফান (রাঃ)-এর মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৭০৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭০৫
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عَامِرٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ «يَا عُثْمَانُ إِنَّهُ لَعَلَّ اللَّهَ يُقَمِّصُكَ قَمِيصًا فَإِنْ أَرَادُوكَ عَلَى خَلْعِهِ فَلاَ تَخْلَعْهُ لَهُمْ». قَالَ وَفِي الْحَدِيثِ قِصَّةٌ طَوِيلَةٌ. قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বললেনঃ হে 'উসমান! আল্লাহ তা’আলা হয়ত তোমাকে একটি জামা পরিধান করাবেন (খিলাফত দান করবেন)। তোমার হতে লোকেরা তা খুলে নিতে চাইলে তুমি তাদের দাবিতে তা ত্যাগ করবে না।
আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান গারীব।
