৪৬/১৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭১০ - আবু বকর উমর উসমান রাঃ-এর জান্নাতের সুসংবাদ

উসমান ইবনু আফ্ফান (রাঃ)-এর মর্যাদা

জান্নাতের সুসংবাদ ও উসমান রাঃ-এর ওপর আসা বিপদ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭১০

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ انْطَلَقْتُ مَعَ النَّبِيِّ ﷺ فَدَخَلَ حَائِطًا لِلأَنْصَارِ فَقَضَى حَاجَتَهُ فَقَالَ لِي " يَا أَبَا مُوسَى أَمْلِكْ عَلَىَّ الْبَابَ فَلاَ يَدْخُلَنَّ عَلَىَّ أَحَدٌ إِلاَّ بِإِذْنٍ " .فَجَاءَ رَجُلٌ يَضْرِبُ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ أَبُو بَكْرٍ . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا أَبُو بَكْرٍ يَسْتَأْذِنُ . قَالَ " ائْذَنْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ " . فَدَخَلَ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ وَجَاءَ رَجُلٌ آخَرُ فَضَرَبَ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا فَقَالَ عُمَرُ . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا عُمَرُ يَسْتَأْذِنُ . قَالَ " افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ " . فَفَتَحْتُ الْبَابَ وَدَخَلَ وَبَشَّرْتُهُ بِالْجَنَّةِ فَجَاءَ رَجُلٌ آخَرُ فَضَرَبَ الْبَابَ فَقُلْتُ مَنْ هَذَا قَالَ عُثْمَانُ . فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ هَذَا عُثْمَانُ يَسْتَأْذِنُ . قَالَ " افْتَحْ لَهُ وَبَشِّرْهُ بِالْجَنَّةِ عَلَى بَلْوَى تُصِيبُهُ " .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَابْنِ عُمَرَ .

আবূ মূসা আল-আশ‘আরী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি নবী (ﷺ)-এর সঙ্গে রওয়ানা হলাম। তিনি এক আনসারীর বাগিচায় ঢুকে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সারেন, তারপর আমাকে বললেনঃ হে আবু মূসা! দরজায় যাও, যাতে বিনা অনুমতিতে কেউ আমার নিকট প্রবেশ করতে না পারে। এক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বললেন, আমি আবু বাক্‌র। সে সময় আমি গিয়ে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এই যে আবু বাক্‌র অনুমতিপ্রার্থী। তিনি বললেনঃ তাকে অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুখবর দাও। অতএব তিনি প্রবেশ করলেন এবং আমি তাকে জান্নাতের সুখবর জানালাম।তারপর এক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বলেন, 'উমর। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এই যে 'উমর আপনার অনুমতি চায়। তিনি বললেনঃ তাকে দরজা খুলে দাও এবং তাকেও জান্নাতের সুসংবাদ দাও। অতএব আমি দরজা খুলে দিলে তিনি প্রবেশ করেন এবং তাকেও আমি জান্নাতের সুসংবাদ দিলাম। তারপর আরেক লোক এসে দরজায় আঘাত করলে আমি বললাম, আপনি কে? তিনি বললেন, 'উসমান। আমি বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এই যে 'উসমান অনুমতিপ্রার্থী। তিনি বললেনঃ তাকে দরজা খুলে দাও এবং তার উপর কঠিন বিপদ আসবে এ কথা বলে তাকেও জান্নাতের সুসংবাদ জানাও।

আবু 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস আবু 'উসমান আন-নাহ্‌দী হতে একাধিক সনদে বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে জাবির ও ইবনু 'উমর (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু মূসা আশআরী রাঃ-এর একটি ঘটনা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم এক আনসারীর বাগানে প্রবেশ করেন এবং আবু মূসা রাঃ-কে দরজায় থাকতে বলেন, যাতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ না করে। প্রথমে আবু বকর রাঃ আসেন। নবীজি তাঁকে অনুমতি দিতে এবং জান্নাতের সুখবর দিতে বলেন। এরপর উমর রাঃ আসেন, তাকেও একই সুখবর দেওয়া হয়। তারপর উসমান রাঃ আসেন। নবীজি বলেন, তাঁকে দরজা খুলে দাও এবং তাঁর ওপর যে বিপদ আসবে, তার সঙ্গে জান্নাতের সুসংবাদ দাও। এই হাদিসে “জান্নাতের সুসংবাদ” এবং “উসমান রাঃ-এর বিপদ” একসঙ্গে এসেছে। এতে বোঝা যায়, বড় মর্যাদার মানুষও পরীক্ষার মুখোমুখি হন।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূলুল্লাহ صلى الله عليه وسلم অনুমতি নেওয়ার আদব শেখান।
  • আবু বকর, উমর ও উসমান রাঃ জান্নাতের সুসংবাদ পেয়েছেন।
  • উসমান রাঃ-এর জন্য বিপদের কথাও বর্ণনায় এসেছে।
  • মর্যাদা থাকা মানে পরীক্ষা থেকে মুক্ত থাকা নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন