৪৬/৩০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৬৫ - রাসূলুল্লাহ (ﷺ) ও তাঁর সাহাবীদের মর্যাদা
জাফর ইবনু আবী তালিব (রাঃ)-এর মর্যাদা
জামে‘ আত-তিরমিযী : ৩৭৬৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৬৫
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لِجَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ «أَشْبَهْتَ خَلْقِي وَخُلُقِي». وَفِي الْحَدِيثِ قِصَّةٌ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ.
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
নাবী (ﷺ) জা’ফার ইবনু আবী ত্বালিব (রাঃ)-কে বলেনঃ তুমি দৈহিক গঠনে ও স্বভাব-চরিত্রে আমার মতো। এ হাদীসে একটি ঘটনা আছে।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। সুফ্ইয়ান ইবনু ওয়াকী’ উবাই হতে, তিনি ইসরাঈল হতে ...... অনুরূপ বর্ণনা করেছেন।
