৪৬/৩০. অধ্যায়ঃ

জাফর ইবনু আবী তালিব (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭৬৬

حَدَّثَنَا أَبُو سَعِيدٍ الأَشَجُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ أَبُو يَحْيَى التَّيْمِيُّ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ أَبُو إِسْحَاقَ الْمَخْزُومِيُّ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ إِنْ كُنْتُ لأَسْأَلُ الرَّجُلَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم عَنِ الآيَاتِ مِنَ الْقُرْآنِ أَنَا أَعْلَمُ بِهَا مِنْهُ مَا أَسْأَلُهُ إِلاَّ لِيُطْعِمَنِي شَيْئًا فَكُنْتُ إِذَا سَأَلْتُ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ لَمْ يُجِبْنِي حَتَّى يَذْهَبَ بِي إِلَى مَنْزِلِهِ فَيَقُولُ لاِمْرَأَتِهِ يَا أَسْمَاءُ أَطْعِمِينَا شَيْئًا ‏.‏ فَإِذَا أَطْعَمَتْنَا أَجَابَنِي وَكَانَ جَعْفَرٌ يُحِبُّ الْمَسَاكِينَ وَيَجْلِسُ إِلَيْهِمْ وَيُحَدِّثُهُمْ وَيُحَدِّثُونَهُ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَكْنِيهِ بِأَبِي الْمَسَاكِينِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ ‏.‏ وَأَبُو إِسْحَاقَ الْمَخْزُومِيُّ هُوَ إِبْرَاهِيمُ بْنُ الْفَضْلِ الْمَدَنِيُّ وَقَدْ تَكَلَّمَ فِيهِ بَعْضُ أَهْلِ الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ وَلَهُ غَرَائِبُ ‏.

আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ

অন্যের চেয়ে ভালোভাবে কুরআনের তাৎপর্য আমার জানা থাকা সত্ত্বেও আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর যে কোনো সাহাবীর নিকট তার তাৎপর্য জানতে চাইতাম এ উদ্দেশ্যে যাতে তিনি আমাকে (তাঁর বাড়িতে নিয়ে) কিছু খাওয়ান।আমি জাফর ইবনু আবু তালিব (রাঃ)-কে প্রশ্ন করলেই তিনি আমাকে জবাব না দিয়ে তাঁর বাড়িতে নিয়ে যেতেন, তারপর তাঁর স্ত্রীকে বলতেন, হে আসমা! আমাদেরকে খানা খাওয়াও। তাঁর স্ত্রী আমাদের খানা খাওয়ানোর পর তিনি আমার প্রশ্নের উত্তর দিতেন।জাফর (রাঃ) ছিলেন দরিদ্রবৎসল এবং তিনি তাঁদের সাথে উঠাবসা করতেন, তাঁদের সাথে আলাপ-আলোচনা করতেন এবং তাঁরাও তাঁর সাথে কথাবার্তা বলত। তাই রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে আবুল মাসাকীন (গরীবদের পিতা) উপনামে আখ্যায়িত করেন।

অত্যন্ত দুর্বল, মিশকাত তাহকীক ছাণী (৬১৫২)আবূ ঈসা বলেনঃ এ হাদিসটি গারীব। আবূ ইসহাক আল-মাখযূমী হলেন ইবরাহীম ইবণূল ফা্যল আল-মাদীণী। কোন কোন হাদিসবিশেষজ্ঞ তার স্মৃতিশক্তির সমালোচনা কড়েছেণ। তিনি অনেক গারিব হাদিস বর্ণনা করেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন