৪৬/৩৩. অধ্যায়ঃ

মুআয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কাব ও আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-এর মর্যাদা

জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭৯০

حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ دَاوُدَ الْعَطَّارِ، عَنْ مَعْمَرٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ أَرْحَمُ أُمَّتِي بِأُمَّتِي أَبُو بَكْرٍ وَأَشَدُّهُمْ فِي أَمْرِ اللَّهِ عُمَرُ وَأَصْدَقُهُمْ حَيَاءً عُثْمَانُ وَأَعْلَمُهُمْ بِالْحَلاَلِ وَالْحَرَامِ مُعَاذُ بْنُ جَبَلٍ وَأَفْرَضُهُمْ زَيْدُ بْنُ ثَابِتٍ وَأَقْرَؤُهُمْ أُبَىُّ بْنُ كَعْبٍ وَلِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏"‏ ‏.‏ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لاَ نَعْرِفُهُ مِنْ حَدِيثِ قَتَادَةَ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ ‏.‏ وَقَدْ رَوَاهُ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ وَالْمَشْهُورُ حَدِيثُ أَبِي قِلاَبَةَ ‏.‏

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার উম্মতের মাঝে আবু বকর (রাঃ) আমার উম্মতের প্রতি সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহর বিধান প্রয়োগে উমর (রাঃ) তাদের মাঝে সবচেয়ে বেশি কঠোর। তাদের মাঝে উসমান (রাঃ) সবচেয়ে বেশি লাজুক। তাদের মাঝে হালাল ও হারাম প্রসঙ্গে মু‘আয ইবন জাবাল (রাঃ) সবচেয়ে বেশি ওয়াকিফহাল। তাদের মাঝে ফরজ (উওরাধিকার সম্পর্কিত বিধান) সম্পর্কে জায়েদ ইবন সাবিত (রাঃ) সবচেয়ে বেশি অভিজ্ঞ। তাদের মধ্যে অধিক উত্তমরূপে কুরআন মাজীদ পাঠকারী উবাই ইবন কা‘ব (রাঃ)। আর প্রত্যেক উম্মতের একজন সবচেয়ে বেশি বিশ্বস্ত লোক থাকে। এ উম্মতের সর্বাধিক বিশ্বস্ত লোক আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)।

সহীহঃ ইবনু মাজাহ (১৫৪)।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র উপর্যুক্ত সনদেই ক্বাতাদাহ্‌র বর্ণনার পরিপ্রেক্ষিতে জেনেছি। এ হাদীস আবু ক্বিলাবাহ্‌ আনাস (রাঃ) হতে, তিনি নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে এই সনদে একই রকম বর্ণনা করেছেন। আবূ ক্বিলাবার হাদীসই বেশী প্রসিদ্ধ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন