৪৬/৩৩. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৯৬ - আবু উবাইদার আমানতদারি
মুআয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কাব ও আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-এর মর্যাদা
আবু উবাইদা (রাঃ)-এর ফজিলত: সত্যিকারের বিশ্বস্ত ব্যক্তি
জামে‘ আত-তিরমিযী : ৩৭৯৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৯৬
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، قَالَ جَاءَ الْعَاقِبُ وَالسَّيِّدُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالاَ ابْعَثْ مَعَنَا أَمِينًا . فَقَالَ " فَإِنِّي سَأَبْعَثُ مَعَكُمْ أَمِينًا حَقَّ أَمِينٍ» . فَأَشْرَفَ لَهَا النَّاسُ فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ رضى الله عنه . قَالَ وَكَانَ أَبُو إِسْحَاقَ إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ عَنْ صِلَةَ قَالَ سَمِعْتُهُ مُنْذُ سِتِّينَ سَنَةً . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .وَقَدْ رُوِيَ عَنْ عُمَرَ وَأَنَسٍ رضى الله عنهما عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " لِكُلِّ أُمَّةٍ أَمِينٌ وَأَمِينُ هَذِهِ الأُمَّةِ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ " .
হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাঃ) হতে বর্ণিতঃ
নাজরানবাসীদের নেতা ও তার নায়েব নবী (ﷺ)-এর নিকট এসে বলে, আমাদের সঙ্গে আপনার বিশ্বস্ত লোককে প্রেরণ করেন। তিনি বললেনঃ আমি শীঘ্রই তোমাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোককে প্রেরণ করব যিনি প্রকৃতই বিশ্বস্ত। লোকেরা এই সেবা আঞ্জাম দেয়ার আশা করতে থাকে। তিনি আবূ 'উবাইদাহ্ (রাঃ)-কে প্রেরণ করেন। অধঃস্তন বর্ণনাকারী আবূ ইসহাক্ব যখনই সিলাহ্ হতে উক্ত হাদীস রিওয়ায়াত করতেন সে সময় বলতেন, আমি এ হাদীস ‘সিলাহ্’ হতে প্রায় ষাট বছর আগে শুনেছি।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। এ হাদীস ‘উমার ও আনাস (রাঃ) হতে, তারা নাবী (ﷺ) হতে এই সনদেও বর্ণিত হয়েছে যে, তিনি বলেনঃ “প্রত্যেক উম্মাতেরই একজন বিশ্বস্ত ব্যক্তি থাকে। এ উম্মাতের বিশ্বস্ত লোক হল ‘উবাইদাহ্ ইবনুল জাররাহ"। মুহাম্মাদ ইবনু বাশ্শার সাল্ম ইবনু কুতাইবাইহ্ ও আবূ দাঊদ হতে, তারা শু'বাহ্ হতে, তিনি আবূ ইসহাক্ব হতে বর্ণনা করেন যে, তিনি বলেন, হুযাইফাহ্ (রাঃ) বলেছেন, সিলাহ্ ইবনু যুফারের হৃদয় স্বর্ণের মত।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু উবাইদা ইবনুল জাররাহ (রাঃ)-এর আমানতদারির বিশেষ মর্যাদা এসেছে। নাজরানবাসীদের নেতা ও তাঁর সহকারী নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলেন, তাঁদের সঙ্গে একজন বিশ্বস্ত লোক পাঠাতে। নবী (صلى الله عليه وسلم) বলেন, তিনি তাঁদের সঙ্গে এমন একজন বিশ্বস্ত লোক পাঠাবেন, যিনি সত্যিকারের বিশ্বস্ত। এই কথা শুনে লোকেরা আশা করতে থাকে, হয়তো তাদের মধ্য থেকে কেউ এই দায়িত্ব পাবেন। কিন্তু নবী (صلى الله عليه وسلم) আবু উবাইদা (রাঃ)-কে পাঠান। এখানে মূল শিক্ষা হলো, আমানতদারি কথায় নয়, যোগ্যতার মাধ্যমে প্রকাশ পায়। আবু উবাইদা আমিনুল উম্মাহ নামে পরিচিত হওয়ার যে অর্থ, এই হাদিসে তার শক্ত ভিত্তি দেখা যায়। ইসলামী চরিত্রে বিশ্বস্ততা কত বড় গুণ, তা এই বর্ণনা সহজভাবে বুঝিয়ে দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আবু উবাইদা (রাঃ)-কে নবী (صلى الله عليه وسلم) সত্যিকারের বিশ্বস্ত বলেছেন।
- দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে আমানতদারি বড় যোগ্যতা।
- মানুষ দায়িত্বের আশা করলেও নবী (صلى الله عليه وسلم) যোগ্য ব্যক্তিকে পাঠিয়েছেন।
- মুসলিম চরিত্রে বিশ্বস্ততা খুব মূল্যবান গুণ।
