৪৬/৩৩. অধ্যায়ঃ
মুআয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কাব ও আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৭৯২
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৭৯২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأُبَىِّ بْنِ كَعْبٍ " إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ : ( لمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا ) " . قَالَ وَسَمَّانِي قَالَ " نَعَمْ " . فَبَكَى . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رُوِيَ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ قَالَ قَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ .
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) উবাই ইবন কা’ব (রাঃ)-কে বললেনঃ আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে “লাম ইয়াকুনিল্লাহিনা কাফারু” সূরাটি পাঠ করে শুনাই। উবাই (রাঃ) প্রশ্ন করলেন, তিনি কি আমার নামোল্লেখ করেছেন? তিনি বললেনঃ হ্যাঁ। এতে উবাই (রাঃ) কেঁদে ফেলেন।
সহীহঃ সহীহাহ্ (২৯০৮), বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। উবাই ইবনু কা'ব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, নাবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেনঃ ...... অতপর অনুরুপ উল্লেখ করেছেন।
