৪৬/৩৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৯৩ - কুরআন পাঠ, সম্পদলোভ ও তাওবার শিক্ষা

মুআয ইবনু জাবাল, যাইদ ইবনু সাবিত, উবাই ইবনু কাব ও আবু উবাইদাহ ইবনুল জাররাহ (রাঃ)-এর মর্যাদা

সম্পদলোভ ও তাওবা: উবাই (রাঃ)-কে কুরআন পাঠের শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৭৯৩

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمٍ، قَالَ سَمِعْتُ زِرَّ بْنَ حُبَيْشٍ، يُحَدِّثُ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ لَهُ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ» . فَقَرَأَ عَلَيْهِ: ﴾ لمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ ﴿ فَقَرَأَ فِيهَا ‏"‏ إِنَّ ذَاتَ الدِّينِ عِنْدَ اللَّهِ الْحَنِيفِيَّةُ الْمُسْلِمَةُ لاَ الْيَهُودِيَّةُ وَلاَ النَّصْرَانِيَّةُ مَنْ يَعْمَلْ خَيْرًا فَلَنْ يُكْفَرَهُ» .وَقَرَأَ عَلَيْهِ «وَلَوْ أَنَّ لاِبْنِ آدَمَ وَادِيًا مِنْ مَالٍ لاَبْتَغَى إِلَيْهِ ثَانِيًا وَلَوْ كَانَ لَهُ ثَانِيًا لاَبْتَغَى إِلَيْهِ ثَالِثًا وَلاَ يَمْلأُ جَوْفَ ابْنِ آدَمَ إِلاَّ التُّرَابُ وَيَتُوبُ اللَّهُ عَلَى مَنْ تَابَ» . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ. رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ‏"‏ . وَقَدْ رَوَى قَتَادَةُ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لأُبَىٍّ ‏"‏ إِنَّ اللَّهَ أَمَرَنِي أَنْ أَقْرَأَ عَلَيْكَ الْقُرْآنَ ‏"‏ ‏.‏

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বলেছেন, আল্লাহ্‌ তা'আলা আমাকে আপনার নিকট কোরআন পাঠ করতে আদেশ করেছেন, অতঃপর তিনি পাঠ করলেন, “আহলে কিতাবদের মাঝে কাফির নয়", আর তাতে পাঠ করলেন, “আল্লাহ্‌র নিকট দ্বীনদার লোক হলেন একনিষ্ঠ মুসলিম ব্যক্তি। ইয়াহুদীরাও নয় নাস্‌রানীরাও নয়। যে ব্যক্তি ভাল 'আমাল করবেন তিনি তা অস্বীকার করবেন না। তিনি আরও পাঠ করলেন, ইবনু আদামের নিকট যদি এক উপত্যকা সম্পদ থাকে তাহলে সে দ্বিতীয় উপত্যকা কামনা করবে, আর যদি দ্বিতীয় উপত্যকা থাকে, তাহলে সে তৃতীয় উপত্যকা কামনা করে। মাটি ব্যতীত আর কিছুতেই ইবনু আদামের পেট ভরবে না। যে তাওবাহ্‌ করবে আল্লাহ তার তাওবাহ্‌ ক্ববূল করবেন।

আবূ 'ঈসা বলেন, হাদীসটি হাসান। এটি অন্য সূত্রেও বর্ণিত আছে। এটি 'আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান ইবনু আব্‌যা তার পিতা হতে, তিনি উবাই ইবনু কা'ব হতে বর্ণনা করেছেন। তাতে আছে যে, নাবী (ﷺ) উবাই ইবনু কা'বকে বললেন, আল্লাহ্‌ আমাকে আদেশ করেছেন যেন আপনার নিকট কোরআন পাঠ করি। ক্বাতাদাহ্‌ আনাস (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, নাবী (ﷺ) উবাই (রাঃ)-কে বললেনঃ আল্লাহ্‌ তা'আলা আমাকে আপনার নিকট কোরআন পাঠ করতে আদেশ করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৭৯৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাই ইবন কা‘ব (রাঃ)-এর কাছে নবী (صلى الله عليه وسلم)-এর কুরআন পাঠের ঘটনা এসেছে। তিনি বলেন, আল্লাহ তাঁকে উবাই (রাঃ)-এর কাছে কুরআন পাঠ করতে আদেশ করেছেন। তারপর তিনি “লাম ইয়াকুনিল্লাহিনা কাফারু” পাঠ করেন। বর্ণনায় আরও আছে, আল্লাহর কাছে দ্বীন হলো একনিষ্ঠ মুসলিম হওয়া; ইয়াহুদি বা নাসরানি পরিচয় নয়। যে ভালো কাজ করে, তা অস্বীকার করা হবে না। এরপর মানুষের সম্পদের লোভের কথা এসেছে—এক উপত্যকা সম্পদ থাকলেও মানুষ দ্বিতীয়টি চাইতে পারে, দ্বিতীয়টি থাকলে তৃতীয়টি চাইতে পারে। মানুষের পেট মাটি ছাড়া ভরে না। শেষে তাওবার কথা আছে—যে তাওবা করে, আল্লাহ তার তাওবা কবুল করেন। এই হাদিসে কুরআন, সৎ আমল, সম্পদলোভ ও তাওবা—সবগুলো শিক্ষা একসাথে পাওয়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর কাছে একনিষ্ঠ মুসলিম হওয়াকে গুরুত্ব দেওয়া হয়েছে।
  • ভালো কাজ অস্বীকার করা হবে না—এ কথা হাদিসে এসেছে।
  • মানুষের সম্পদের লোভ সম্পর্কে সতর্ক করা হয়েছে।
  • তাওবা করলে আল্লাহ তাওবা কবুল করেন—এই আশা দেওয়া হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন