৪৬/৩৮. অধ্যায়ঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮০৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮০৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، قَالَ أَتَيْنَا عَلَى حُذَيْفَةَ فَقُلْنَا حَدِّثْنَا مَنْ، أَقْرَبُ النَّاسِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَدْيًا وَدَلاًّ فَنَأْخُذَ عَنْهُ وَنَسْمَعَ مِنْهُ قَالَ كَانَ أَقْرَبَ النَّاسِ هَدْيًا وَدَلاًّ وَسَمْتًا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ابْنُ مَسْعُودٍ حَتَّى يَتَوَارَى مِنَّا فِي بَيْتِهِ وَلَقَدْ عَلِمَ الْمَحْفُوظُونَ مِنْ أَصْحَابِ مُحَمَّدٍ أَنَّ ابْنَ أُمِّ عَبْدٍ هُوَ مِنْ أَقْرَبِهِمْ إِلَى اللَّهِ زُلْفَى . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আব্দুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমরা হুযাইফা (রাঃ)-এর কাছে এসে বললাম, আপনি আমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিন, যিনি আচার-আচরণে অন্যদের চাইতে রাসূলুল্লাহ (ﷺ)-এর বেশি কাছের, যাতে আমরা তাঁর নিকট দ্বীন শিখতে পারি ও হাদিস শুনতে পারি। হুযাইফা (রাঃ) বলেন, আচার-আচরণ ও চাল-চলনে ব্যক্তিদের মাঝে রাসূলুল্লাহ (ﷺ)-এর অনেক নিকটবর্তী হলেন ইবনু মাসউদ (রাঃ)। তিনি আমাদের মাঝ থেকে অন্তরাল হয়ে তাঁর ঘরে অবস্থান করতেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর বিশ্বস্ত সাহাবীগণ ভালোভাবে অবগত আছেন যে, ইবনু উম্মু আবদ (আবদুল্লাহ ইবনু মাসউদ) তাঁদের প্রত্যেকের তুলনায় আল্লাহর বেশি নৈকট্য লাভকারী।
সহীহঃ তা'লীকাত আল-হাস্সান (৭০২৩), বুখারী সংক্ষিপ্তাকারে।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ।
