৪৬/৩৮. অধ্যায়ঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮০৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮০৬
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، أَنَّهُ سَمِعَ أَبَا مُوسَى، يَقُولُ لَقَدْ قَدِمْتُ أَنَا وَأَخِي، مِنَ الْيَمَنِ وَمَا نُرَى حِينًا إِلاَّ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِ النَّبِيِّ صلى الله عليه وسلم لِمَا نَرَى مِنْ دُخُولِهِ وَدُخُولِ أُمِّهِ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . وَقَدْ رَوَاهُ سُفْيَانُ الثَّوْرِيُّ عَنْ أَبِي إِسْحَاقَ .
আবূ মূসা আল-আশ'আরী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি ও আমার সহোদর ইয়ামান হতে (মদীনায়) আসা মাত্র আমরা ধারণা করতাম যে, আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ) নবী (ﷺ)-এর পরিবারের একজন সদস্য। কেননা আমরা তাকে ও তার মাকে প্রায়ই নবী (ﷺ)-এর কাছে আসা-যাওয়া করতে দেখতাম।
সহীহঃ বুখারী ও মুসলিম।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি এই সনদ সূত্রে হাসান সহীহ গারীব। সুফ্ইয়ান সাওরীও হাদীসটি আবূ ইসহাক্বের সনদে রিওয়ায়াত করেছেন।
