৪৬/৩৮. অধ্যায়ঃ
আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮০৫
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮০৫
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِيهِ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، عَنْ أَبِي الزَّعْرَاءِ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اقْتَدُوا بِاللَّذَيْنِ مِنْ بَعْدِي مِنْ أَصْحَابِي أَبِي بَكْرٍ وَعُمَرَ وَاهْتَدُوا بِهَدْىِ عَمَّارٍ وَتَمَسَّكُوا بِعَهْدِ ابْنِ مَسْعُودٍ " . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ حَدِيثِ يَحْيَى بْنِ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ . وَيَحْيَى بْنُ سَلَمَةَ يُضَعَّفُ فِي الْحَدِيثِ وَأَبُو الزَّعْرَاءِ اسْمُهُ عَبْدُ اللَّهِ بْنُ هَانِئٍ وَأَبُو الزَّعْرَاءِ الَّذِي رَوَى عَنْهُ شُعْبَةُ وَالثَّوْرِيُّ وَابْنُ عُيَيْنَةَ اسْمُهُ عَمْرُو بْنُ عَمْرٍو وَهُوَ ابْنُ أَخِي أَبِي الأَحْوَصِ صَاحِبِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ .
ইবনু মাস'ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার পরে তোমরা আমার সাহাবীদের মাঝে আবু বকর ও উমর-এর অনুসরণ কর এবং আম্মার-এর অনুসৃত পথ অবলম্বন কর আর ইবনু মাসউদের ওয়াসীয়াত শক্তভাবে ধারণ কর।
সহীহঃ ইবনু মাজাহ (৯৭)।আবূ 'ঈসা বলেন, উপর্যুক্ত সনদে ইবনু মাস'ঊদের হাদীস হিসাবে এটি হাসান গারীব। কেননা এ হাদীস আমার শুধু ইয়াহ্ইয়া ইবনু সালামাহ্ ইবনু কুহাইলের রিওয়ায়াত হিসেবে জানতে পেরেছি। ইয়াহ্ইয়া ইবনু সালামাহ্ হাদীস শাস্ত্রে দুর্বল। আবুয্ যা'রা নামে দুই লোক রয়েছেন। তাদের একজনের নাম ‘আবদুল্লাহ ইবনু হানী এবং অন্যজন যার হতে শু'বাহ্ ও সাওরী হাদীস রিওয়াত করেন। ইবনু 'উয়াইনাহ্র নাম 'আম্র ইবনু 'আম্র। তিনি ইবনু মাস'ঊদ (রাঃ)-এর শীষ্য আবুল আহওয়াসের ভাইয়ের ছেলে।
