৪৬/৩৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮০৪ - ইলম ও ঈমানের সন্ধান
আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ)-এর মর্যাদা
ইলম ও ঈমান: সঠিক লোকের কাছে শেখার গুরুত্ব
জামে‘ আত-তিরমিযী : ৩৮০৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮০৪
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلاَنِيِّ، عَنْ يَزِيدَ بْنِ عَمِيرَةَ، قَالَ لَمَّا حَضَرَ مُعَاذَ بْنَ جَبَلٍ الْمَوْتُ قِيلَ لَهُ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ أَوْصِنَا . قَالَ أَجْلِسُونِي . فَقَالَ إِنَّ الْعِلْمَ وَالإِيمَانَ مَكَانَهُمَا مَنِ ابْتَغَاهُمَا وَجَدَهُمَا يَقُولُ ذَلِكَ ثَلاَثَ مَرَّاتٍ وَالْتَمِسُوا الْعِلْمَ عِنْدَ أَرْبَعَةِ رَهْطٍ عِنْدَ عُوَيْمِرٍ أَبِي الدَّرْدَاءِ وَعِنْدَ سَلْمَانَ الْفَارِسِيِّ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَعِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ الَّذِي كَانَ يَهُودِيًّا فَأَسْلَمَ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّهُ عَاشِرُ عَشَرَةٍ فِي الْجَنَّةِ " .قَالَ وَفِي الْبَابِ عَنْ سَعْدٍ . قَالَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
ইয়াযীদ ইবনু ‘উমাইরাহ্ (রহঃ) হতে বর্ণিতঃ
মু'আয ইবনু জাবাল (রাঃ)-এর মৃত্যু উপস্থিত হলে তাঁকে বলা হল, হে 'আব্দুর রহমানের বাবা! আমাদেরকে উপদেশ দিন। তিনি বললেন, তোমরা আমাকে বসাও। তিনি বললেন, ইলম ও ঈমান নিজস্ব জায়গায়ই বিদ্যমান আছে, যে তা অন্বেষণ করবে সে তা লাভ করবে। তিনি তিনবার এ কথা বললেন। তোমরা চার লোকের নিকট ইলম অনুসন্ধান করঃ 'উয়াইমির আবুদ্ দারদা (রাঃ)-এর নিকট, সালমান ফারসী (রাঃ)-এর নিকট, 'আবদুল্লাহ ইবনু মাস'ঊদ (রাঃ)-এর নিকট 'আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ)-এর নিকট। শেষোক্তজন প্রথমে ইয়াহূদী ধর্মাবলম্বী ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। তাঁর প্রসঙ্গে রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ নিশ্চয়ই 'আবদুল্লাহ ইবনু সালাম জান্নাতের দশজনের মাঝে দশম লোক।
এ অনুচ্ছেদে সা'দ (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে। আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮০৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে মু’আয ইবনু জাবাল (রাঃ)-এর শেষ সময়ের উপদেশ এসেছে। তাঁকে উপদেশ দিতে বলা হলে তিনি বলেন, ইলম ও ঈমান নিজ জায়গায় আছে; যে এগুলো খুঁজবে, সে পাবে। তিনি কথাটি তিনবার বলেন, যা এ কথার গুরুত্ব বুঝায়। এরপর তিনি চারজন সাহাবীর কাছে ইলম খুঁজতে বলেন: আবু দারদা, সালমান ফারসি, আবদুল্লাহ ইবনু মাসউদ এবং আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ)। শেষোক্ত সাহাবীর বিষয়ে তিনি বলেন, তিনি আগে ইয়াহুদি ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেন। তারপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথা উল্লেখ করেন যে, আবদুল্লাহ ইবনু সালাম জান্নাতের দশজনের মাঝে দশম। এখানে মূল শিক্ষা হলো দ্বীনি জ্ঞান এমন মানুষের কাছ থেকে শেখা উচিত, যাদের ইলম ও ঈমানের স্বীকৃতি আছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইলম ও ঈমান খুঁজতে হলে চেষ্টা করতে হয়।
- দ্বীনি জ্ঞান নির্ভরযোগ্য আলেম ও সাহাবীদের কাছ থেকে নিতে হয়।
- সৎ উপদেশ মৃত্যুর আগেও মানুষের জন্য উপকারী হতে পারে।
- ইসলাম গ্রহণের পর মানুষের মর্যাদা আল্লাহর দয়ায় উঁচু হতে পারে।
