৪৬/৪৭. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৩৯ - খেজুরে বরকতের দোয়া

আবূ হুরাইরাহ (রাঃ)-এর মর্যাদা

খেজুরের থলে ও বরকতের দোয়া: আবু হুরায়রা (রাঃ)-এর ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৩৯

حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مُوسَى الْقَزَّازُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا الْمُهَاجِرُ، عَنْ أَبِي الْعَالِيَةِ الرِّيَاحِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ ﷺ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ. فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ لِي " خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلاَ تَنْثُرْهُ نَثْرًا " . فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لاَ يُفَارِقُ حَقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ.قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنْ أَبِي هُرَيْرَةَ.

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

আমি কয়েকটি খেজুরসহ নবী (ﷺ)-এর কাছে এসে বললাম, হে আল্লাহ্‌র রাসূল! এ খেজুরগুলোতে বারাকাত হওয়ার জন্য আল্লাহ তা’আলার নিকট দোয়া করুন। তিনি খেজুরগুলো জড়ো করলেন, তারপর আমার জন্য খেজুরগুলোয় বারাকাত হওয়ার দোয়া করলেন, তারপর আমাকে বললেনঃ এগুলো নাও এবং তোমার এই থলেতে রাখ। আর যখনই তা হতে তুমি কিছু খেজুর নিতে চাও, সে সময় থলের ভিতরে হাত ঢুকিয়ে বের করে নিবে এবং কখনও থলেটি ঝেড়ে ফেল না।এরপর আমি উক্ত থলে হতে এত এত ওয়াসাক খেজুর আল্লাহ তা’আলার রাস্তায় দান করেছি। আর এ হতে আমরা নিজেরাও খেতাম এবং অন্যকেও খাওয়াতাম। থলেটি আমার কোমর হতে কখনো আলাদা হয়নি। অবশেষে ‘উসমান (রাঃ) যেদিন শাহাদাত বরণ করেন সেদিন আমার (কোমর) হতে থলেটি পড়ে যায়।

আবূ 'ঈসা (রহঃ) বলেন, উক্ত সনদে এ হাদীসটি হাসান গারীব। হাদীসটি আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে অন্য সনদেও বর্ণিত হয়েছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে আবু হুরায়রা (রাঃ) কয়েকটি খেজুর নিয়ে নবীজি (صلى الله عليه وسلم)-এর কাছে আসেন এবং খেজুরগুলোতে বরকতের জন্য দোয়া চান। নবীজি খেজুরগুলো জড়ো করেন, বরকতের দোয়া করেন এবং বলেন, এগুলো থলেতে রাখতে। যখনই নিতে চাইবে, হাত ঢুকিয়ে নিতে বললেন; কিন্তু থলেটি ঝেড়ে ফেলতে নিষেধ করলেন। আবু হুরায়রা (রাঃ) বলেন, তিনি সেই খেজুর থেকে অনেক খেজুর আল্লাহর পথে দান করেছেন, নিজেরাও খেয়েছেন এবং অন্যদেরও খাইয়েছেন। থলেটি তাঁর কোমর থেকে আলাদা হয়নি, অবশেষে উসমান (রাঃ)-এর শাহাদাতের দিনে তা পড়ে যায়। এখানে বরকত, দোয়া, দান এবং নবীজির নির্দেশ মানার শিক্ষা আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বরকত আল্লাহর দান; তাই দোয়া চাওয়া সুন্দর কাজ।
  • নবীজির নির্দেশ মানা আবু হুরায়রা (রাঃ)-এর আচরণে দেখা যায়।
  • নিয়ামত পেলে নিজে খাওয়া ও অন্যকে খাওয়ানো ভালো কাজ।
  • আল্লাহর পথে দান করার বিষয়টি এই বর্ণনায় উল্লেখ আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন