২/১৭০. অধ্যায়ঃ
চুল বেঁধে নামাজ আদায় করা মাকরুহ
জামে তিরমিযী : ৩৮৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৪
حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عِمْرَانَ بْنِ مُوسَى، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّهُ مَرَّ بِالْحَسَنِ بْنِ عَلِيٍّ وَهُوَ يُصَلِّي وَقَدْ عَقَصَ ضَفِرَتَهُ فِي قَفَاهُ فَحَلَّهَا فَالْتَفَتَ إِلَيْهِ الْحَسَنُ مُغْضَبًا فَقَالَ أَقْبِلْ عَلَى صَلاَتِكَ وَلاَ تَغْضَبْ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " ذَلِكَ كِفْلُ الشَّيْطَانِ " . قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ سَلَمَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي رَافِعٍ حَدِيثٌ حَسَنٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ كَرِهُوا أَنْ يُصَلِّيَ الرَّجُلُ وَهُوَ مَعْقُوصٌ شَعْرُهُ . قَالَ أَبُو عِيسَى وَعِمْرَانُ بْنُ مُوسَى هُوَ الْقُرَشِيُّ الْمَكِّيُّ وَهُوَ أَخُو أَيُّوبَ بْنِ مُوسَى .
আবূ রাফি (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি হাসান ইবন আলী (রাঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি নামাজ আদায় করছিলেন। তাঁর চুল ঘাড়ের নিকট বাঁধা ছিল। তিনি (আবু রাফি) তা খুলে দিলেন। এতে হাসান (রাঃ) রাগান্বিত হয়ে তাঁর দিকে তাকালেন। তিনি (আবু রাফি) বললেন, নামাজে মনোনিবেশ কর, রাগ করো না। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি, এটা (নামাজে চুল বাঁধা) শয়তানের অংশ।
হাসান। সহীহ্ আবূ দাঊদ-(৬৫৩)।এ অনুচ্ছেদে উম্মু সালামা ও ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ রাফির হাদীসটি হাসান। বিদ্বানগন এ হাদীস অনুযায়ী আমল করেছেন। তাঁরা ঘাড়ের নিকট চুল বাঁধা রেখে নামায আদায় করা মাকরূহ বলেছেন। আবূ ‘ঈসা বলেনঃ ইমরান ইবনু মূসা মক্কাবাসী কুরাইশ, তিনি আইয়ুব ইবনু মূসার ভাই।
