৪৬/৬২. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৭৫ - খাদিজা (রাঃ)-কে নবীজির স্মরণ
খাদীজা (রাঃ)-এর মর্যাদা
খাদিজা (রাঃ)-এর ভালোবাসা: স্মরণ ও উপহারের হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩৮৭৫
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৮৭৫
حَدَّثَنَا أَبُو هِشَامٍ الرِّفَاعِيُّ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ مَا غِرْتُ عَلَى أَحَدٍ مِنْ أَزْوَاجِ النَّبِيِّ ﷺ مَا غِرْتُ عَلَى خَدِيجَةَ وَمَا بِي أَنْ أَكُونَ أَدْرَكْتُهَا وَمَا ذَاكَ إِلاَّ لِكَثْرَةِ ذِكْرِ رَسُولِ اللَّهِ ﷺ لَهَا وَإِنْ كَانَ لَيَذْبَحُ الشَّاةَ فَيَتَتَبَّعُ بِهَا صَدَائِقَ خَدِيجَةَ فَيُهْدِيهَا لَهُنَّ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
'আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
খাদীজাহ্ (রাঃ)-এর প্রতি আমার যতটা ঈর্ষা হত, রাসূলুল্লাহ (ﷺ)-এর অন্য কোন সহধর্মিণীর প্রতি আমি ততটা ঈর্ষা পোষণ করতাম না। অথচ আমি তাঁর দেখাও পাইনি। তা এজন্য যে, প্রায়ই রাসূলুল্লাহ (ﷺ) তাঁর কথা মনে করতেন। আর তিনি বকরী যবাহ করলে খাদীজাহ্ (রাঃ)-এর বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের জন্য গোশত উপহার পাঠাতেন।
আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ গারীব।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৮৭৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে আয়িশা (রাঃ) বলেন, খাদিজা (রাঃ)-এর প্রতি তাঁর যত ঈর্ষা হতো, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর অন্য কোনো সহধর্মিণীর প্রতি তত হতো না, অথচ তিনি খাদিজা (রাঃ)-কে দেখেননি। এর কারণ ছিল রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) প্রায়ই খাদিজা (রাঃ)-এর কথা স্মরণ করতেন। এমনকি তিনি বকরী যবেহ করলে খাদিজা (রাঃ)-এর বান্ধবীদের খুঁজে খুঁজে গোশত উপহার পাঠাতেন। এই হাদিসে দাম্পত্য ভালোবাসা, পুরোনো সম্পর্কের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মানুষের বন্ধুদের সম্মান করার সুন্দর শিক্ষা আছে। ভালোবাসা শুধু উপস্থিত মানুষের জন্য নয়; কারও ইন্তিকালের পরও তার স্মৃতি, তার প্রিয়জন এবং তার সম্পর্ককে সম্মান করা যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রিয়জনকে ভালোভাবে স্মরণ করা সুন্দর চরিত্র।
- মৃত ব্যক্তির বন্ধুদের সম্মান করাও ভালোবাসার প্রকাশ হতে পারে।
- দাম্পত্য জীবনে কৃতজ্ঞতা দীর্ঘ সময় ধরে টিকে থাকতে পারে।
- ঈর্ষার অনুভূতি থাকলেও সত্য ঘটনা বর্ণনা করা ন্যায়পরায়ণতা।
