৪৬/৬৩. অধ্যায়ঃ
আয়িশা (রাঃ)-এর মর্যাদা
জামে তিরমিযী : ৩৮৮৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৮৮৮
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ غَالِبٍ، أَنَّ رَجُلاً، نَالَ مِنْ عَائِشَةَ عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَقَالَ اغْرُبْ مَقْبُوحًا مَنْبُوحًا أَتُؤْذِي حَبِيبَةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم . قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আমর ইবনু গালিব (রহঃ) হতে বর্ণিতঃ
এক লোক আম্মার ইবনু ইয়াসির (রাঃ)-এর নিকটে বসে আয়িশা (রাঃ) প্রসঙ্গে কিছু বিরূপ মন্তব্য করলে আম্মার (রাঃ) বলেনঃ দূর হও পাপিষ্ঠ এখান থেকে! তুমি রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রিয়তমাকে কষ্ট দিচ্ছ!
আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ।
