২/১৭৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪ - সালামের পরে ভুলের সিজদা
সালাম ও কথাবার্তা বলার পর সাহুসিজদা করা
সালামের পরে সাহু সিজদা: ভুলের সিজদা সম্পর্কে হাদিস
জামে‘ আত-তিরমিযী : ৩৯৪
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ هِشَامِ بْنِ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ سَجَدَهُمَا بَعْدَ السَّلاَمِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَقَدْ رَوَاهُ أَيُّوبُ وَغَيْرُ وَاحِدٍ عَنِ ابْنِ سِيرِينَ . وَحَدِيثُ ابْنِ مَسْعُودٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ قَالُوا إِذَا صَلَّى الرَّجُلُ الظُّهْرَ خَمْسًا فَصَلاَتُهُ جَائِزَةٌ وَسَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ وَإِنْ لَمْ يَجْلِسْ فِي الرَّابِعَةِ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا صَلَّى الظُّهْرَ خَمْسًا وَلَمْ يَقْعُدْ فِي الرَّابِعَةِ مِقْدَارَ التَّشَهُّدِ فَسَدَتْ صَلاَتُهُ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَبَعْضِ أَهْلِ الْكُوفَةِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) ভুলের সিজদাহ্, দুটো সালাম ফিরানোর পর করেছেন।
আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্। এ হাদীসটি আইয়ূব এবং আরো অনেকে ইবনু সীরীন হতে বর্ণনা করেছেন। ইবনু মাসঊদের হাদীসটিও হাসান সহীহ্। একদল বিদ্বান এ হাদীসের উপর আমল করেছেন। তাঁরা বলেছেন, যদি কোন ব্যক্তি ভুলে যুহরে পাঁচ রাক’আত নামায আদায় করে ফেলে তবে তার নামায জায়িয হবে, সে যদি চতুর্থ রাক’আতে নাও বসে থাকে, তবে দুটি ভুলের সিজদাহ্ করবে। ইমাম শাফঈ, আহমাদ ও ইসহাক এ কথা বলেছেন। সুফিয়ান সাওরী ও কিছু কুফাবাসী বলেছেন, যদি যুহরের নামায পাঁচ রাক’আত আদায় করা হয় এবং চতুর্থ রাক’আতে তাশাহ্হুদের পরিমাণ সময় না বসা হয়ে থাকে তবে এ নামায ফাসিদ বলে ধরা হবে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, নবী (صلى الله عليه وسلم) ভুলের দুই সিজদা সালামের পরে করেছেন। বর্ণনায় আরও বলা হয়েছে, এই হাদিস হাসান সহীহ। এরপর আলিমদের আমলের কথা এসেছে। কিছু আলিম বলেছেন, কেউ যদি যুহর পাঁচ রাকাত পড়ে ফেলে, তবে তার নামাজ গ্রহণযোগ্য হবে এবং সে সাহু সিজদা করবে, যদিও চতুর্থ রাকাতে তাশাহুদের পরিমাণ বসেনি। আবার কিছু আলিম ভিন্ন মত বলেছেন। এই হাদিসে মূল শিক্ষা হলো, সাহু সিজদা কখনো সালামের পরেও হয়েছে। তাই নামাজের ভুল সংশোধনে সাহু সিজদার বিষয়টি সহজভাবে বুঝতে হলে বিভিন্ন বর্ণনা একসাথে দেখতে হয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- এই বর্ণনায় সাহু সিজদা সালামের পরে করা হয়েছে।
- নামাজে ভুল হলে সাহু সিজদার মাধ্যমে সংশোধনের শিক্ষা আছে।
- রাকাত বেশি হয়ে যাওয়ার বিষয়েও আলিমদের আলোচনা আছে।
- সাহু সিজদার সময় নিয়ে বিভিন্ন বর্ণনা এসেছে।
