২/১৭৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৫ - সাহু সিজদার পর তাশাহুদ

ভুলের সিজদার পর তাশাহহুদ পাঠ করা

সাহু সিজদার পর তাশাহুদ ও সালাম: হাদিসের ধারাবাহিক শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৫

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ أَخْبَرَنِي أَشْعَثُ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَبِي الْمُهَلَّبِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى بِهِمْ فَسَهَا فَسَجَدَ سَجْدَتَيْنِ ثُمَّ تَشَهَّدَ ثُمَّ سَلَّمَ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثُ حَسَنٌ غَرِيبٌ . وَرَوَى مُحَمَّدُ بْنُ سِيرِينَ عَنْ أَبِي الْمُهَلَّبِ وَهُوَ عَمُّ أَبِي قِلاَبَةَ غَيْرَ هَذَا الْحَدِيثِ . وَرَوَى مُحَمَّدٌ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي الْمُهَلَّبِ . وَأَبُو الْمُهَلَّبِ اسْمُهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَمْرٍو وَيُقَالُ أَيْضًا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو . وَقَدْ رَوَى عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ وَهُشَيْمٌ وَغَيْرُ وَاحِدٍ هَذَا الْحَدِيثَ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلاَبَةَ بِطُولِهِ وَهُوَ حَدِيثُ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ النَّبِيَّ ﷺ سَلَّمَ فِي ثَلاَثِ رَكَعَاتٍ مِنَ الْعَصْرِ فَقَامَ رَجُلٌ يُقَالُ لَهُ الْخِرْبَاقُ .وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي التَّشَهُّدِ فِي سَجْدَتَىِ السَّهْوِ فَقَالَ بَعْضُهُمْ يَتَشَهَّدُ فِيهِمَا وَيُسَلِّمُ . وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ فِيهِمَا تَشَهُّدٌ وَتَسْلِيمٌ وَإِذَا سَجَدَهُمَا قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ قَالاَ إِذَا سَجَدَ سَجْدَتَىِ السَّهْوِ قَبْلَ السَّلاَمِ لَمْ يَتَشَهَّدْ .

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) তাদের নামায আদায় করালেন। তিনি ভুল করলেন, তারপর দুটি সিজদা করলেন, তারপর তাশাহ্‌হুদ পাঠ করলেন, তারপর সালাম ফিরালেন।

আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান গারীব। মুহাম্মাদ ইবনু সীরীন অন্যান্য হাদীস আবূ কিলাবার চাচা আবুল মুহাল্লাব হতে বর্ণনা করেছেন। আর তিনি এ হাদীসটি খালিদ আল-হাযযা হতে, তিনি কিলাবা হতে তিনি আবুল মুহাল্লাব হতে বর্ণনা করেছেন। আবুল মুহাল্লাব-এর নাম আব্দুর রহমান। তাকে মুয়াবিয়া ইবনু আমরও বলা হয়। আব্দুল ওয়াহ্‌হাব আস সাকাফী হুশাইম ও অন্যান্যরা এ হাদীসটি খালিদ আল-হায্যা হতে তিনি আবূ কিলাবা হতে পূর্ণটাই বর্ণনা করেছেন। ইমরান ইবনু হুসাইনের অপর বর্ণনায় আছেঃ রাসূলুল্লাহ (ﷺ) আসরের তৃতীয় রাক‘আতে সালাম ফিরালেন। এক ব্যক্তি উঠে দাঁড়ালো, তার নাম ছিল খিরবাক। সিজদা সাহুর পর তাশাহ্‌হুদ পাঠের ব্যাপারে আলিমদের মধ্যে মতের অমিল আছে। একদল বলেছেন, সিজদা করার পর তাশাহ্‌হুদ পাঠ করবে, তারপর সালাম ফিরাবে। অপর দল বলেছেন, সিজদা সাহুর পর তাশাহ্‌হুদ নেই, সালামও নেই। সালাম ফিরানোর পূর্বে সিজদা করলে তাশাহ্‌হুদ পাঠ করবে না। ইমাম আহমাদ ও ইসহাক এই মতের সমর্থক। তাঁরা উভয়ে বলেছেন, সালাম ফিরানোর পূর্বে সিজদা সাহু করলে তাশাহ্‌হুদ পাঠ করবে না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইমরান ইবন হুসাইন (রাঃ) থেকে এসেছে, নবী (صلى الله عليه وسلم) লোকদের নামাজ পড়ালেন। তিনি ভুল করলেন, তারপর দুইটি সিজদা করলেন, তারপর তাশাহুদ পড়লেন, তারপর সালাম ফিরালেন। এখানে সাহু সিজদার একটি নির্দিষ্ট ধারাবাহিকতা এসেছে: ভুল, দুই সিজদা, তাশাহুদ, সালাম। বর্ণনার শেষে আবূ ঈসা বলেন, হাদিসটি হাসান গরীব। এরপর সাহু সিজদায় তাশাহুদ আছে কি নেই—এ নিয়ে আলিমদের মতভেদও উল্লেখ করা হয়েছে। কিছু আলিম বলেছেন, তাশাহুদ ও সালাম হবে; আবার কেউ বলেছেন, সালামের আগে সাহু সিজদা করলে তাশাহুদ নেই। তাই এই হাদিস সাহু সিজদার একটি বর্ণিত রূপ দেখায়, একই সঙ্গে আলিমদের আলোচনার দিকও তুলে ধরে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নামাজে ভুল হলে সাহু সিজদা করা শেখানো হয়েছে।
  • এই বর্ণনায় সাহু সিজদার পর তাশাহুদ ও সালাম এসেছে।
  • সাহু সিজদার পদ্ধতি নিয়ে আলিমদের মতভেদ আছে।
  • হাদিসের ভাষা অনুযায়ী বর্ণিত ধারাবাহিকতা বুঝতে হয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন