২/১৭৯. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৬ - রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয়
যে ব্যক্তি নামাজে কম অথবা বেশি আদায় করার সন্দেহে পড়ে যায়
নামাজে রাকাত সংখ্যা ভুলে গেলে: সাহু সিজদার সহজ শিক্ষা
জামে‘ আত-তিরমিযী : ৩৯৬
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৬
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتَوَائِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عِيَاضٍ يَعْنِي ابْنَ هِلاَلٍ، قَالَ قُلْتُ لأَبِي سَعِيدٍ أَحَدُنَا يُصَلِّي فَلاَ يَدْرِي كَيْفَ صَلَّى فَقَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " إِذَا صَلَّى أَحَدُكُمْ فَلَمْ يَدْرِ كَيْفَ صَلَّى فَلْيَسْجُدْ سَجْدَتَيْنِ وَهُوَ جَالِسٌ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ عُثْمَانَ وَابْنِ مَسْعُودٍ وَعَائِشَةَ وَأَبِي هُرَيْرَةَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي سَعِيدٍ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ أَبِي سَعِيدٍ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ . وَقَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ أَنَّهُ قَالَ " إِذَا شَكَّ أَحَدُكُمْ فِي الْوَاحِدَةِ وَالثِّنْتَيْنِ فَلْيَجْعَلْهُمَا وَاحِدَةً وَإِذَا شَكَّ فِي الثِّنْتَيْنِ وَالثَّلاَثِ فَلْيَجْعَلْهُمَا ثِنْتَيْنِ وَيَسْجُدْ فِي ذَلِكَ سَجْدَتَيْنِ قَبْلَ أَنْ يُسَلِّمَ " . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَصْحَابِنَا . وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِذَا شَكَّ فِي صَلاَتِهِ فَلَمْ يَدْرِ كَمْ صَلَّى فَلْيُعِدْ .
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ সা’ঈদ (রাঃ)-কে প্রশ্ন করলাম, আমাদের কেউ নামায আদায় করল কিন্তু তার মনে নেই সে কত রাক’আত আদায় করল? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ যখন নামায আদায় করে, কিন্তু বলতে পারছে না সে কত রাক’আত আদায় করল, সে বসা অবস্থায়ই দুটি সিজদাহ্ করবে।
এ অনুচ্ছেদে ‘উসমান, ইবনু মাসঊদ, ‘আয়িশাহ্, আবূ হুরায়রা (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ আবূ সা’ঈদের হাদীসটি হাসান। উল্লেখিত হাদীসটি আবূ সা’ঈদের নিকট হতে অপরাপর সূত্রেও বর্ণিত হয়েছে। নবী (ﷺ) হতে আরো বর্ণিত আছে, তিনি বলেছেনঃ ‘যদি তোমাদের কেউ এক এবং দুই রাক’আতের মধ্যে দ্বিধায় পরে যায় (এক রাক’আত আদায় করেছে না দুই রাক’আত আদায় করেছে) তবে সে এক রাক’আতই হিসাবে ধরবে। যদি সে দুই এবং তিন রাক’আতের মধ্যে সন্দেহে পরে তবে দুই রাক’আতই হিসাবে ধরবে এবং সালাম ফিরানোর পূর্বে দুটি সিজদাহ্ করবে।’’ আমাদের সঙ্গীরা এ হাদীস অনুযায়ী আমল করেন। এক দল ‘আলিম বলেছেন, কত রাক’আত আদায় করেছে তা ঠিক করতে পারছে না- এ ধরনের সন্দেহে পরলে আবার নামায আদায় করবে।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে প্রশ্ন করা হয়েছে, আমাদের কেউ নামাজ পড়ল কিন্তু তার মনে নেই কত রাকাত পড়েছে—তখন কী করবে? আবূ সাঈদ (রাঃ) রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর বাণী বলেন: তোমাদের কেউ নামাজ পড়ে যদি বুঝতে না পারে সে কীভাবে নামাজ পড়েছে, তাহলে সে বসা অবস্থায় দুইটি সিজদা করবে। এই হাদিসে সাহু সিজদা নামাজের ভুল ও সন্দেহ কাটানোর একটি পদ্ধতি হিসেবে এসেছে। বর্ণনার পরে আরও একটি নিয়মের কথা এসেছে: এক না দুই সন্দেহ হলে এক ধরা, দুই না তিন সন্দেহ হলে দুই ধরা, এবং এরপর সালামের আগে দুই সিজদা করা। তাই নামাজে সন্দেহ হলে অস্থির না হয়ে নিশ্চিত অংশের উপর ভিত্তি করে সংশোধনের শিক্ষা পাওয়া যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- নামাজে রাকাত সংখ্যা নিয়ে সন্দেহ হলে সাহু সিজদার শিক্ষা আছে।
- সন্দেহের সময় বসা অবস্থায় দুই সিজদার কথা এসেছে।
- নিশ্চিত অংশের উপর ভিত্তি করা বর্ণনায় উল্লেখিত।
- নামাজে ভুল হলে শান্তভাবে সংশোধন করতে হয়।
