৪৬/৭৪. অধ্যায়ঃ
বানু সাক্বীফ ও বানু হানীফাহ গোত্র দু'টি প্রসঙ্গে
জামে তিরমিযী : ৩৯৪৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৩৯৪৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ شَرِيكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُصْمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فِي ثَقِيفٍ كَذَّابٌ وَمُبِيرٌ " .
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ সাকীফ গোত্রে এক চরম মিথ্যাবাদী ও এক নরঘাতকের সৃষ্টি হবে।
সহীহঃ মুসলিম (২১২৩) নং হাদীস পূর্বে বর্ণিত হয়েছে।‘আব্দুর রহমান ইবনু ওয়াক্বিদ আবূ মুসলিম শারীক (রহঃ)-এর সনদে উপরের হাদীসের একই রকম বর্ণনা করেছেন। ‘আবদুল্লাহ ইবনু উস্ম–এর উপনাম আবূ ‘উলওয়ান, তিনি কুফার অধিবাসী।আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি গারীব। এ হাদীস আমরা শুধুমাত্র শারীকের সনদে অবগত হয়েছি। শারীক (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আসিম। ইসরাঈলও এই শাইখ হতে বর্ণনা করেছেন, কিন্তু তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘ইস্মাহ্। এ অনুচ্ছেদে আসমা বিনতু আবী বাক্র (রাঃ) কর্তৃকও হাদীস বর্ণিত আছে।
