৪৬/৭৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪৫ - উপহার ও বিনিময়ে সন্তুষ্ট থাকার শিক্ষা

বানু সাক্বীফ ও বানু হানীফাহ গোত্র দু’টি প্রসঙ্গে

উপহার গ্রহণের আদব ও বিনিময়ে সন্তুষ্ট থাকার নববী শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৩৯৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنِي أَيُّوبُ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَعْرَابِيًّا، أَهْدَى لِرَسُولِ اللَّهِ ﷺ بَكْرَةً فَعَوَّضَهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَتَسَخَّطَهَا فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ ﷺ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ " إِنَّ فُلاَنًا أَهْدَى إِلَىَّ نَاقَةً فَعَوَّضْتُهُ مِنْهَا سِتَّ بَكَرَاتٍ فَظَلَّ سَاخِطًا وَلَقَدْ هَمَمْتُ أَنْ لاَ أَقْبَلَ هَدِيَّةً إِلاَّ مِنْ قُرَشِيٍّ أَوْ أَنْصَارِيٍّ أَوْ ثَقَفِيٍّ أَوْ دَوْسِيٍّ " . قَالَ وَفِي الْحَدِيثِ كَلاَمٌ أَكْثَرُ مِنْ هَذَا .قَالَ هَذَا حَدِيثٌ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أَبِي هُرَيْرَةَ وَيَزِيدُ بْنُ هَارُونَ يَرْوِي عَنْ أَيُّوبَ أَبِي الْعَلاَءِ وَهُوَ أَيُّوبُ بْنُ مِسْكِينٍ وَيُقَالُ ابْنُ أَبِي مِسْكِينٍ وَلَعَلَّ هَذَا الْحَدِيثَ الَّذِي رَوَاهُ عَنْ أَيُّوبَ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ وَهُوَ أَيُّوبُ أَبُو الْعَلاَءِ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে এক বেদুঈন একটি জোয়ান উষ্ট্রী উপহার দেয়। তিনি তার বিনিময়ে তাকে ছয়টি উষ্ট্রী দেন। কিন্তু লোকটি তারপরও অখুশি থাকে। বিষয়টি রাসূলুল্লাহ (ﷺ) জানতে পারলে তিনি আল্লাহ তা’আলার প্রশংসা ও গুণগান করার পর বলেনঃ অমুক লোক আমাকে একটি উষ্ট্রী উপঢৌকন দিলে আমি এর বিনিময়ে তাকে ছয়টি উষ্ট্রী প্রদান করি। তারপরও সে অখুশি। অতএব আমি প্রতিজ্ঞা করলাম যে, আমি কুরাইশী অথবা আনসারী অথবা সাক্বাফী অথবা দাওসীদের ছাড়া আর কারো নিকট হতে উপঢৌকন কবুল করব না।

এ হাদীসে আরো বেশী বক্তব্য আছে। আবূ 'ঈসা বলেন, এ হাদীসটি একাধিক সূত্রে আবূ হুরাইরাহ্‌ (রাঃ) হতে বর্ণিত আছে। ইয়াযীদ ইবনু হারুন (রহঃ) আইউব-আবূল আলা হতে বর্ণনা করেন। তিনি হলেন আইউব ইবনু মিসকীন। তিনি ইবনু আবী মিসকীন বলেও পরিচিত। সম্ভবতঃ এই হাদীস যা আইউব হতে, সা’ঈদ আল-মাকবুরীর সূত্রে বর্ণিত আছে, তিনি হলেন আইউব আবূল আ’লা।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৩৯৪৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক বেদুঈন রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে একটি জোয়ান উট উপহার দেয়। নবীজি তার বিনিময়ে তাকে ছয়টি উট দেন। কিন্তু লোকটি তাতেও অখুশি থাকে। বিষয়টি জানার পর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আল্লাহর প্রশংসা করেন এবং বলেন যে তিনি এমন উপহার গ্রহণ না করার ইচ্ছা করেছেন, যারা বিনিময় পেয়ে এমন অখুশি হয়। তিনি কুরাইশী, আনসারী, সাকাফী বা দাওসী লোকদের কথা আলাদা করে উল্লেখ করেছেন। উপহার গ্রহণের আদব এখানে স্পষ্ট। উপহার যদি লেনদেনের মতো প্রত্যাশা নিয়ে দেওয়া হয়, তাহলে তাতে অস্বস্তি তৈরি হতে পারে। এই হাদিস কৃতজ্ঞতা, সন্তুষ্টি এবং পরিষ্কার মন নিয়ে উপহার দেওয়ার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • উপহার দিলে বিনিময়ের প্রতি অতিরিক্ত আশা না রাখা ভালো।
  • প্রাপ্ত বিনিময় নিয়ে অশোভন অসন্তুষ্টি সম্পর্ক নষ্ট করতে পারে।
  • নবীজি সামর্থ্য অনুযায়ী বিনিময় দিয়েছেন, এটি ন্যায় ও সৌজন্যের শিক্ষা দেয়।
  • উপহার গ্রহণ ও দেওয়ার ক্ষেত্রে মন পরিষ্কার থাকা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন