২/২১৩. অধ্যায়ঃ
একই বিষয়
জামে তিরমিযী : ৪৩৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৩৯
حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسْأَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ ثُمَّ يُصَلِّي ثَلاَثًا . فَقَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ فَقَالَ " يَا عَائِشَةُ إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবূ সালামা (রাঃ) হতে বর্ণিতঃ
আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করা হল, রমযান মাসে রাসূলুল্লাহ (ﷺ)-এর নামাজের বৈশিষ্ট্য কি বা ধরণ কেমন ছিল? তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রমযান মাসে ও অন্যান্য সময়ে (রাতের বেলা) এগার রাকাত নামাজের বেশি আদায় করতেন না। তিনি চার রাকাত করে মোট আট রাকাত আদায় করতেন। এর সৌন্দর্য এবং দৈর্ঘ্য সম্পর্কে তুমি আমাকে আর প্রশ্ন করো না। অতঃপর তিনি তিন রাকাত নামাজ আদায় করতেন। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি কি বিতর আদায়ের পূর্বে ঘুমান? তিনি বললেন, হে আয়িশা! আমার চক্ষু দুটি ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না।
সহীহ্। সালাতুত্ তারাবীহ্, সহীহ্ আবু দাঊদ-(১২১২), বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
