২/২১৫. অধ্যায়ঃ
যদি রাতে নামাজ আদায় না করেই ঘুমিয়ে যেতেন তবে তা দিনে আদায় করতেন
জামে তিরমিযী : ৪৪৩
জামে তিরমিযীহাদিস নম্বর ৪৪৩
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ تِسْعَ رَكَعَاتٍ . قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَزَيْدِ بْنِ خَالِدٍ وَالْفَضْلِ بْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ .
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) রাতের বেলা নয় রাকাত নামাজ আদায় করতেন।
সহীহ্। সহীহ্ আবু দাঊদ-(১২১৩), মুসলিম আরো পূর্ণরূপে।এ অনুচ্ছেদে আবূ হুরায়রা, যাইদ ইবনু খালিদ ও ফজল ইবনু ‘আব্বাস (রাঃ) হতেও বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ ‘আয়িশাহ্ (রাঃ)-এর হাদীসটি উল্লেখিত সনদে হাসান সহীহ গারীব।
