৩/৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৬৩ - বিতরের তৃতীয় রাকাতে সূরা পাঠ

বিতর নামাজের কিরাত

বিতরের তৃতীয় রাকাতে সূরা ইখলাস ও মুআওয়িযাতাইন পাঠের বর্ণনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৬৩

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبِ بْنِ الشَّهِيدِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْحَرَّانِيُّ، عَنْ خُصَيْفٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ، قَالَ سَأَلْنَا عَائِشَةَ بِأَىِّ شَيْءٍ كَانَ يُوتِرُ رَسُولُ اللَّهِ ﷺ قَالَتْ كَانَ يَقْرَأُ فِي الأُولَى بِـ (سَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى ) وَفِي الثَّانِيَةِ بِـ(قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ ) وَفِي الثَّالِثَةِ بِـ (قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ ) وَالْمُعَوِّذَتَيْنِ .قَالَ أَبُو عِيسَى . وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ . قَالَ وَعَبْدُ الْعَزِيزِ هَذَا هُوَ وَالِدُ ابْنِ جُرَيْجٍ صَاحِبِ عَطَاءٍ وَابْنُ جُرَيْجٍ اسْمُهُ عَبْدُ الْمَلِكِ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ جُرَيْجٍ . وَقَدْ رَوَى يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ هَذَا الْحَدِيثَ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ ﷺ .

আবদুল আযীয ইবনু জুরাইজ (রহঃ) হতে বর্ণিতঃ

আমি ‘আয়িশা (রাঃ) -কে প্রশ্ন করলাম, রাসূলুল্লাহু (ﷺ) বিতরের নামাজে কোন কোন সূরা পাঠ করতেন। তিনি বলেন, তিনি প্রথম রাক’আতে ‘সাব্বিহিসমা রব্বিকাল আলা’, দ্বিতীয় রাক’আতে ‘কুল ইয়া আয়্যুহাল কাফিরূন এবং তৃতীয় রাক’আতে “কুল হুওয়াল্লাহু আহাদ, কুল আঊযু বিরব্বিল ফালাক ও কুল আঊযু বিরব্বিন-নাস” সূরা পাঠ করতেন।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। রাবী আব্দুল ‘আযীজ তিনি ইবনু জুরাইজের পিতা ‘আতা’র শাগরিদ। ইবনু জুরাইজের নাম ‘আব্দুল মালিক ইবনু ‘আব্দুল আযীজ ইবনু জুরাইজ। ইয়াহ্‌ইয়া ইবনু সা’ঈদও ‘আমরার সূত্রে, তিনি ‘আয়িশাহ্‌ (রাঃ) -এর সূত্রে এ হাদীসটি বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৬৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে আয়িশা (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বিতরের নামাজে কোন কোন সূরা পড়তেন। তিনি বলেন, প্রথম রাকাতে “সাব্বিহিস্মা রব্বিকাল আ'লা”, দ্বিতীয় রাকাতে “কুল ইয়া আইয়্যুহাল কাফিরুন” এবং তৃতীয় রাকাতে “কুল হুওয়াল্লাহু আহাদ”, “কুল আউজু বিরাব্বিল ফালাক” ও “কুল আউজু বিরাব্বিন নাস” পাঠ করতেন। এই বর্ণনায় বিতর নামাজের কিরাআত সম্পর্কে একটি বিস্তারিত রূপ পাওয়া যায়। বিশেষ করে তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সঙ্গে ফালাক ও নাস পড়ার কথা এখানে এসেছে। তাই বিতরের সূরা নিয়ে যারা খোঁজ করেন, এই হাদিস তাদের জন্য সরাসরি দলিলভিত্তিক তথ্য দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিতরের প্রথম দুই রাকাতে নির্দিষ্ট সূরা পাঠের বর্ণনা এসেছে।
  • তৃতীয় রাকাতে সূরা ইখলাসের সঙ্গে সূরা ফালাক ও নাস পাঠের কথা আছে।
  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর আমল জানার জন্য প্রশ্ন করতেন—এতে শেখার আগ্রহ বোঝা যায়।
  • বিতরের কিরাআত শেখার ক্ষেত্রে বর্ণিত আমলকে গুরুত্ব দেওয়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন