৩/১০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৬৪ - দোয়া কুনূতের অর্থ ও শিক্ষা

বিতর নামাযে দোয়া কুনূত পাঠ করা

দোয়া কুনূত: বিতর নামাজে হিদায়াত, বরকত ও রক্ষার দোয়া

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৬৪

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ، قَالَ قَالَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ رضى الله عَنْهُمَا عَلَّمَنِي رَسُولُ اللَّهِ ﷺ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي الْوِتْرِ " اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَا أَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلاَ يُقْضَى عَلَيْكَ وَإِنَّهُ لاَ يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ " .قَالَ وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ أَبِي الْحَوْرَاءِ السَّعْدِيِّ وَاسْمُهُ رَبِيعَةُ بْنُ شَيْبَانَ . وَلاَ نَعْرِفُ عَنِ النَّبِيِّ ﷺ فِي الْقُنُوتِ فِي الْوِتْرِ شَيْئًا أَحْسَنَ مِنْ هَذَا .وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الْقُنُوتِ فِي الْوِتْرِ فَرَأَى عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ الْقُنُوتَ فِي الْوِتْرِ فِي السَّنَةِ كُلِّهَا وَاخْتَارَ الْقُنُوتَ قَبْلَ الرُّكُوعِ . وَهُوَ قَوْلُ بَعْضِ أَهْلِ الْعِلْمِ وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَابْنُ الْمُبَارَكِ وَإِسْحَاقُ وَأَهْلُ الْكُوفَةِ . وَقَدْ رُوِيَ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ أَنَّهُ كَانَ لاَ يَقْنُتُ إِلاَّ فِي النِّصْفِ الآخِرِ مِنْ رَمَضَانَ وَكَانَ يَقْنُتُ بَعْدَ الرُّكُوعِ . وَقَدْ ذَهَبَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ إِلَى هَذَا وَبِهِ يَقُولُ الشَّافِعِيُّ وَأَحْمَدُ .

আবুল হাওরা (রহঃ) হতে বর্ণিতঃ

হাসান ইবনু ‘আলী (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন। এগুলো আমি বিতরের নামাজে পাঠ করে থাকিঃ “হে আল্লাহ! যাদেরকে তুমি হিদায়াত করেছ আমাকেও তাদের সাথে হিদায়াত কর, যাদের প্রতি উদারতা দেখিয়েছ তুমি তাদের সাথে আমার প্রতিও উদারতা দেখাও। তুমি যাদের অভিভাবকত্ব গ্রহণ করেছ তাদের সাথে আমার অভিভাবকত্বও গ্রহণ কর। তুমি আমাকে যা দান করেছ তার মধ্যে বরকত দাও। তোমার নির্ধারিত খারাবি হতে আমাকে রক্ষা কর। কেননা তুমিই নির্দেশ দিতে পার, তোমার উপর কারো নির্দেশ চলে না। যাকে তুমি বন্ধু ভেবেছ সে কখনও অপমানিত হয় না। তুমি কল্যাণময়, তুমি সুউচ্চ”।

এ অনুচ্ছেদে ‘আলী (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ এটি হাসান হাদীস। আবুল হাওরার সূত্র ব্যতীত অপর কোন সূত্রে আমরা এ হাদীসটি জানতে পারিনি। আবুল হাওরার নাম রাবী’আহ্‌ ইবনু শাইবান। বিতরে দু’আ কুনূতের ব্যাপারে উল্লেখিত হাদীসের চেয়ে বেশি ভাল হাদীস আমাদের জানা নেই। বিতরের কুনূতের ব্যাপারে আলিমদের মধ্যে মতের অমিল রয়েছে। আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) বলেছেন, সারা বছর (প্রতি রাতে) বিতরের নামাজে কুনূত পাঠ করতে হবে। তিনি রুকূ করার পূর্বে কুনূত পাঠ করা পছন্দ করেছেন। কিছু বিশেষজ্ঞের এটাই মত। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারক, ইসহাক এবং কুফাবাসীগণও একইরকম মত দিয়েছেন। ‘আলী (রাঃ) হতে বর্ণিত আছে, ‘তিনি কেবল রামাযান মাসের দ্বিতীয়ার্ধেই রুকূ করার পর কুনূত পাঠ করতেন, অন্য সময়ে কুনূত পাঠ করতেন না।’ কিছু বিশেষজ্ঞ এ মত দিয়েছেন। ইমাম শাফিঈ এবং আহমাদও এ কথাই বলেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে হাসান ইবন আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) তাঁকে কয়েকটি বাক্য শিখিয়েছেন, যা তিনি বিতরের নামাজে পড়তেন। দোয়ার মূল বিষয় হলো আল্লাহর কাছে হিদায়াত চাওয়া, আফিয়াত চাওয়া, আল্লাহর অভিভাবকত্ব চাওয়া, দানকৃত বিষয়ের মধ্যে বরকত চাওয়া এবং আল্লাহর নির্ধারিত খারাপি থেকে আশ্রয় চাওয়া। দোয়ার ভেতরে আল্লাহর কর্তৃত্বও স্বীকার করা হয়েছে—তিনিই ফয়সালা করেন, তাঁর উপর কারও ফয়সালা চলে না। তাই দোয়া কুনূত শুধু একটি মুখস্থ দোয়া নয়; এটি বান্দার বিনয়, ভরসা ও প্রয়োজনের ভাষা। হাদিসের আলোকে এই দোয়া বিতর নামাজে পড়ার জন্য শেখানো হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দোয়া কুনূতে আল্লাহর কাছে হিদায়াত ও আফিয়াত চাওয়া হয়।
  • আল্লাহর দান করা বিষয়ের মধ্যে বরকত চাওয়ার শিক্ষা আছে।
  • আল্লাহর ফয়সালার সামনে বান্দার বিনয় প্রকাশ পায়।
  • বিতর নামাজে দোয়া করার একটি সুন্দর ভাষা নবী (صلى الله عليه وسلم) শিখিয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন