৩/১৩. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৭০ - এক রাতে দুই বিতর নেই

এক রাতে দুই বার বিতরের নামাজ নেই

এক রাতে দুইবার বিতর নেই: বিতর নামাজের ভারসাম্যপূর্ণ শিক্ষা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৭০

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا مُلاَزِمُ بْنُ عَمْرٍو، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقِ بْنِ عَلِيٍّ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " لاَ وِتْرَانِ فِي لَيْلَةٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ.وَاخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الَّذِي يُوتِرُ مِنْ أَوَّلِ اللَّيْلِ ثُمَّ يَقُومُ مِنْ آخِرِهِ فَرَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَمَنْ بَعْدَهُمْ نَقْضَ الْوِتْرِ وَقَالُوا يُضِيفُ إِلَيْهَا رَكْعَةً وَيُصَلِّي مَا بَدَا لَهُ ثُمَّ يُوتِرُ فِي آخِرِ صَلاَتِهِ لأَنَّهُ " لاَ وِتْرَانِ فِي لَيْلَةٍ " . وَهُوَ الَّذِي ذَهَبَ إِلَيْهِ إِسْحَاقُ.وَقَالَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَغَيْرِهِمْ إِذَا أَوْتَرَ مِنْ أَوَّلِ اللَّيْلِ ثُمَّ نَامَ ثُمَّ قَامَ مِنْ آخِرِ اللَّيْلِ فَإِنَّهُ يُصَلِّي مَا بَدَا لَهُ وَلاَ يَنْقُضُ وِتْرَهُ وَيَدَعُ وِتْرَهُ عَلَى مَا كَانَ. وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَهْلِ الْكُوفَةِ وَأَحْمَدَ. وَهَذَا أَصَحُّ لأَنَّهُ قَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَدْ صَلَّى بَعْدَ الْوِتْرِ.

তলক ইবনু আলী (রাঃ) হতে বর্ণিতঃ

আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এক রাতে দুইবার বিতর নেই।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান গারীব। যে ব্যক্তি রাতের প্রথম অংশে বিতর আদায় করেছে সে আবার শেষ রাতে নামায আদায় করতে উঠলে তাকে আবার বিতর আদায় করতে হবে কিনা এ ব্যাপারে মনীষীদের মধ্যে মতবিরোধ রয়েছে। একদল সাহাবী ও তাবিঈর মত হল, সে তার বিতর নষ্ট করে দিবে। তাঁরা বলেন, সে আরো এক রাক‘আত অতিরিক্ত আদায় করবে, অতঃপর যত রাক’আত ইচ্ছা নামায আদায় করবে। সব নামাযের শেষে বিতর আদায় করবে। এ পদ্ধতি মানার কারণ হল, রাতে একবারের বেশি বিতর নেই। ইমাম ইসহাক এই পদ্ধতি অবলম্বন করেছেন। অপর একদল সাহাবা ও তাবিঈর মত হল, যে ব্যক্তি প্রথম রাতে বিতর আদায় করেছে সে শেষ রাতে তাহাজ্জুদ আদায় করতে উঠলে যত রাক‘আত ইচ্ছা আদায় করে নিবে। বিতর নষ্ট করার বা আবার আদায় করার প্রয়োজন নেই। সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, মালিক, শাফিঈ, কুফাবাসী এবং আহমাদ এ মত দিয়েছেন এবং এই মতই বেশি সহীহ্‌। কেননা একাধিক সূত্রে বর্ণিত আছে যে, নাবী (ﷺ) বিতর আদায় করার পর নফল আদায় করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৭০-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর স্পষ্ট বাণী এসেছে—এক রাতে দুইবার বিতর নেই। অর্থাৎ কেউ একবার বিতর আদায় করলে একই রাতে আবার দ্বিতীয়বার বিতর আদায় করার বিষয়টি এই বাণীর সঙ্গে যায় না। হাদিসের পরের আলোচনায় আলেমদের মতভেদ উল্লেখ করা হয়েছে, বিশেষ করে যে ব্যক্তি রাতের প্রথম ভাগে বিতর পড়ে পরে শেষ রাতে উঠে নামাজ পড়ে, সে কী করবে। তবে মূল বাক্যটি খুব সংক্ষিপ্ত ও পরিষ্কার: “এক রাতে দুইবার বিতর নেই।” তাই যারা বিতর পড়ার পর আবার তাহাজ্জুদ পড়লে কী করবেন—এ প্রশ্ন করেন, তাদের জন্য এই হাদিস মূল দিকটি বুঝতে সাহায্য করে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • এক রাতে দুইবার বিতর না পড়ার কথা সরাসরি বলা হয়েছে।
  • বিতর নামাজকে রাতের আমলের একটি আলাদা শেষ রূপ হিসেবে দেখা যায়।
  • আগে বিতর পড়ার পর পরে নফল পড়লে আবার বিতর করার বিষয়টি সতর্কতার দাবি রাখে।
  • ইবাদতে নবী (صلى الله عليه وسلم)-এর সংক্ষিপ্ত নির্দেশও বড় নিয়ম শেখায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন