৪/৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৯৭ - জুমায় ওজু যথেষ্ট, গোসল উত্তম

জুমু‘আর দিনে ওযু করা

জুমার দিনে ওজু ও গোসলের বিধান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৪৯৭

حَدَّثَنَا أَبُو مُوسَى، مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُفْيَانَ الْجَحْدَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «مَنْ تَوَضَّأَ يَوْمَ الْجُمُعَةِ فَبِهَا وَنِعْمَتْ وَمَنِ اغْتَسَلَ فَالْغُسْلُ أَفْضَلُ» .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَعَائِشَةَ وَأَنَسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ سَمُرَةَ حَدِيثٌ حَسَنٌ . وَقَدْ رَوَاهُ بَعْضُ أَصْحَابِ قَتَادَةَ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ وَرَوَاهُ بَعْضُهُمْ عَنْ قَتَادَةَ عَنِ الْحَسَنِ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلٌ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَمَنْ بَعْدَهُمُ اخْتَارُوا الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ وَرَأَوْا أَنْ يُجْزِئَ الْوُضُوءُ مِنَ الْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ . قَالَ الشَّافِعِيُّ وَمِمَّا يَدُلُّ عَلَى أَنَّ أَمْرَ النَّبِيِّ ﷺ بِالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ أَنَّهُ عَلَى الاِخْتِيَارِ لاَ عَلَى الْوُجُوبِ حَدِيثُ عُمَرَ حَيْثُ قَالَ لِعُثْمَانَ وَالْوُضُوءَ أَيْضًا وَقَدْ عَلِمْتَ أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ أَمَرَ بِالْغُسْلِ يَوْمَ الْجُمُعَةِ . فَلَوْ عَلِمَا أَنَّ أَمْرَهُ عَلَى الْوُجُوبِ لاَ عَلَى الاِخْتِيَارِ لَمْ يَتْرُكْ عُمَرُ عُثْمَانَ حَتَّى يَرُدَّهُ وَيَقُولَ لَهُ ارْجِعْ فَاغْتَسِلْ وَلَمَا خَفِيَ عَلَى عُثْمَانَ ذَلِكَ مَعَ عِلْمِهِ وَلَكِنْ دَلَّ فِي هَذَا الْحَدِيثِ أَنَّ الْغُسْلَ يَوْمَ الْجُمُعَةِ فِيهِ فَضْلٌ مِنْ غَيْرِ وُجُوبٍ يَجِبُ عَلَى الْمَرْءِ فِي ذَلِكَ .

সামুরাহ্ ইবনু জুনদুব (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি জুমু‘আর দিন শুধু ওজু করল সেটাই তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি গোসল করল, গোসল করাই উত্তম।

এ অনুচ্ছেদে আবূ হুরাইরা, আনাস ও ‘আয়িশাহ্‌ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। আবূ ‘ঈসা বলেনঃ সামুরার হাদীসটি হাসান। কেউ কেউ উল্লেখিত হাদীসটি মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাহাবী ও তাদের পরবর্তীগণ শুক্রবার গোসল করা উত্তম মনে করেছেন, যদিও শুধু ওজু করাও যথেষ্ট। ইমাম শাফিঈ বলেন, জুমু‘আর দিন গোসল করার জন্য নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে হুকুম দিয়েছেন তা মুস্তাহাব, ওয়াজিব নয়। তাঁর বক্তব্যের সপক্ষে দলীল হলঃ উমর (রাঃ) উসমান (রাঃ) -কে বললেন, শুধু ওজুই করলেন? অথচ আপনি জানেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জুমু‘আর দিন গোসল করার নির্দেশ দিয়েছেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর এ নির্দেশ দ্বারা যদি গোসল করা ওয়াজিব প্রমাণিত হত তবে উমর (রাঃ) উসমান (রাঃ) -কে বসতে দিতেন না; বরং তাঁকে মসজিদ হতে বের হয়ে গোসল করে আসতে বাধ্য করতেন। অধিকন্তু উসমান (রাঃ) নিজেও গোসল করে আসতেন, শুধু ওজু করে আসতেন না। কেননা উসমান (রাঃ) পর্যাপ্ত জ্ঞানের অধিকারী ছিলেন। অতএব জুমু‘আর দিন গোসল করা উত্তম কিন্তু ওয়াজিব নয়।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৪৯৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে জুমার দিনের পবিত্রতা নিয়ে ভারসাম্যপূর্ণ নির্দেশ এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, যে ব্যক্তি জুমার দিন ওজু করে, সেটি তার জন্য যথেষ্ট। আর যে ব্যক্তি গোসল করে, তার জন্য গোসল করা উত্তম। অর্থাৎ এই বর্ণনায় ওজুকে অকার্যকর বলা হয়নি; বরং গোসলকে বেশি ভালো হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি এমন ব্যক্তির জন্য স্বস্তির কথা, যে কোনো কারণে গোসল করতে পারেনি কিন্তু ঠিকভাবে ওজু করেছে। একই সঙ্গে সামর্থ্য ও সুযোগ থাকলে গোসল করে পরিচ্ছন্ন অবস্থায় জুমায় যাওয়ার উৎসাহও রয়েছে। তবে কারও ওপর গোসল ফরজ হওয়ার আলাদা কারণ থাকলে কেবল এই হাদিস দেখিয়ে তা বাদ দেওয়া যাবে না। এই নির্দিষ্ট হাদিসের আলোচনা জুমার দিনের সাধারণ প্রস্তুতি নিয়ে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • জুমার দিন শুধু ওজু করলেও তা যথেষ্ট বলে উল্লেখ করা হয়েছে।
  • ওজুর তুলনায় গোসল করাকে উত্তম বলা হয়েছে।
  • সুযোগ থাকলে পরিচ্ছন্নভাবে গোসল করে জুমায় যাওয়া ভালো।
  • অন্য কারণে ফরজ গোসল প্রয়োজন হলে সেই বিধান আলাদাভাবে মানতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন