১/৪. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫ - শৌচাগারে প্রবেশের দোয়া

মলত্যাগ করতে যাওয়ার সময় যা বলবে

শৌচাগারে প্রবেশের দোয়া: জিনের ক্ষতি থেকে আশ্রয় চাওয়ার সুন্নাহ

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫

حَدَّثَنَا قُتَيْبَةُ، وَهَنَّادٌ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ النَّبِيُّ ﷺ إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ " اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ قَالَ شُعْبَةُ وَقَدْ قَالَ مَرَّةً أُخْرَى أَعُوذُ بِكَ مِنَ الْخُبْثِ وَالْخَبِيثِ أَوِ الْخُبُثِ وَالْخَبَائِثِ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عَلِيٍّ وَزَيْدِ بْنِ أَرْقَمَ وَجَابِرٍ وَابْنِ مَسْعُودٍ. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَنَسٍ أَصَحُّ شَيْءٍ فِي هَذَا الْبَابِ وَأَحْسَنُ. وَحَدِيثُ زَيْدِ بْنِ أَرْقَمَ فِي إِسْنَادِهِ اضْطِرَابٌ رَوَى هِشَامٌ الدَّسْتَوَائِيُّ وَسَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ فَقَالَ سَعِيدٌ عَنِ الْقَاسِمِ بْنِ عَوْفٍ الشَّيْبَانِيِّ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَقَالَ هِشَامٌ الدَّسْتَوَائِيُّ عَنْ قَتَادَةَ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَرَوَاهُ شُعْبَةُ وَمَعْمَرٌ عَنْ قَتَادَةَ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ فَقَالَ شُعْبَةُ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ. وَقَالَ مَعْمَرٌ عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ ﷺ. قَالَ أَبُو عِيسَى سَأَلْتُ مُحَمَّدًا عَنْ هَذَا فَقَالَ يُحْتَمَلُ أَنْ يَكُونَ قَتَادَةُ رَوَى عَنْهُمَا جَمِيعًا.>

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) যখন মলত্যাগ করতে যেতেন তখন বলতেনঃ “হে আল্লাহ! আমি তোমার কাছে জঘন্য (পুরুষ ও স্ত্রী) জিনের (ক্ষতি) হতে আশ্রয় চাই।” শু’বা বলেন, তিনি কখনও "আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা"-এর স্থলে “আউযু বিল্লাহ" (আমি আল্লাহর কাছে আশ্রয় চাই) বলতেন।

আবূ ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে ‘আলী, যাইদ ইবনু আরক্বাম, জাবির ও ইবনু মাসঊদ (রাঃ)-এর হাদীস রয়েছে। আবূ ‘ঈসা বলেন, এ অনুচ্ছেদে আনাসের হাদীস সর্বাধিক সহীহ এবং সর্বোত্তম। যাইদ ইবনু আরক্বাম (রাঃ) বর্ণিত হাদীসের সনদে অমিল রয়েছে। হিশাম দাস্‌তোয়াঈ এবং সা‘ঈদ ইবনু আবী ‘আরুবাহ কাতাদাহ হতে বর্ণনা করেছেন। সাঈদ বর্ণনা করেছেন কাসিম ইবনু আউফ শাইবানী হতে তিনি যাইদ ইবনু আরক্বাম হতে। হিশাম দাস্‌তোয়াই কাতাদাহ হতে তিনি যাইদ ইবনু আরক্বাম হতে বর্ণনা করেছেন শু‘বা এবং মা‘মার বর্ণনা করেছেন কাতাদাহ হতে তিনি নাযার ইবনু আনাস হতে। শু‘বা বলেন, যাইদ ইবনু আরক্বাম হতে। মা‘মার বলেন, নাযার ইবনু আনাস হতে তিনি তার পিতা হতে তিনি নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে। আবূ ‘ঈসা বলেনঃ আমি ইমাম বুখারীকে এ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, কাতাদা সম্ভবতঃ কাসিম এবং নাযার উভয়ের সুত্রে এ হাদীস বর্ণনা করেছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم-এর একটি দৈনন্দিন আমল শেখানো হয়েছে। তিনি যখন মলত্যাগ করতে যেতেন, তখন আল্লাহর কাছে জঘন্য পুরুষ ও স্ত্রী জিনের ক্ষতি থেকে আশ্রয় চাইতেন। এটি আমাদের শেখায়, মুসলিমের জীবন শুধু নামাজ বা রোজার সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; ব্যক্তিগত কাজের সময়ও আল্লাহকে স্মরণ করা যায়। শৌচাগারের মতো একান্ত জায়গায় যাওয়ার আগেও দোয়া পড়া নবীজির শেখানো আদব। হাদিসে দোয়ার শব্দে সামান্য ভিন্ন বর্ণনাও এসেছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা বা আউযুবিল্লাহ। মূল শিক্ষা হলো, ক্ষতি থেকে বাঁচার জন্য বান্দা আল্লাহর আশ্রয় চাইবে এবং নিজের দুর্বলতা বুঝবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • শৌচাগারে যাওয়ার আগে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া সুন্নাহ।
  • ব্যক্তিগত কাজের সময়ও আল্লাহকে স্মরণ করা যায়।
  • জিনের ক্ষতি থেকে নিরাপত্তার জন্য আল্লাহর সাহায্য চাওয়া উচিত।
  • দোয়ার শব্দে বর্ণনার পার্থক্য থাকলেও মূল শিক্ষা আশ্রয় চাওয়া।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন