৪/৩৯. অধ্যায়ঃ

সফরকালে নামাজ কসর করা

জামে তিরমিযীহাদিস নম্বর ৫৪৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ زَيْدِ بْنِ جُدْعَانَ الْقُرَشِيُّ، عَنْ أَبِي نَضْرَةَ، قَالَ سُئِلَ عِمْرَانُ بْنُ حُصَيْنٍ عَنْ صَلاَةِ الْمُسَافِرِ، فَقَالَ حَجَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَصَلَّى رَكْعَتَيْنِ وَحَجَجْتُ مَعَ أَبِي بَكْرٍ فَصَلَّى رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ فَصَلَّى رَكْعَتَيْنِ وَمَعَ عُثْمَانَ سِتَّ سِنِينَ مِنْ خِلاَفَتِهِ أَوْ ثَمَانِيَ سِنِينَ فَصَلَّى رَكْعَتَيْنِ ‏.‏ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ ‏.‏

আবূ নায্‌রাহ্‌ (রহঃ) হতে বর্ণিতঃ

ইমরান ইবন হুসাইন (রাঃ)-কে মুসাফিরের নামাজ প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে হজ্জ করেছি। তিনি চার রাকাতের পরিবর্তে দুই রাকাত আদায় করেছেন। আবু বকর (রাঃ)-এর সাথেও হজ্জ করেছি তিনিও দুই রাকাত আদায় করেছেন। উমর (রাঃ)-এর সাথেও এবং তিনিও দুই রাকাত আদায় করেছেন। আমি উসমান (রাঃ)-এর সাথেও হজ্জ করেছি। তিনিও তাঁর খিলাফতের (প্রথম) ছয় অথবা আট বছর দুই রাকাতই আদায় করেছেন।

-সহীহ্‌। পূর্বের হাদীসের কারণে।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্‌।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন