৪/৪১. অধ্যায়ঃ
সফরে নফল নামাজ আদায় করা
জামে তিরমিযী : ৫৫২
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৫২
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْمُحَارِبِيُّ، - يَعْنِي الْكُوفِيَّ حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطِيَّةَ، وَنَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْحَضَرِ وَالسَّفَرِ فَصَلَّيْتُ مَعَهُ فِي الْحَضَرِ الظُّهْرَ أَرْبَعًا وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَهُ فِي السَّفَرِ الظُّهْرَ رَكْعَتَيْنِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ وَالْعَصْرَ رَكْعَتَيْنِ وَلَمْ يُصَلِّ بَعْدَهَا شَيْئًا وَالْمَغْرِبَ فِي الْحَضَرِ وَالسَّفَرِ سَوَاءً ثَلاَثَ رَكَعَاتٍ لاَ تَنْقُصُ فِي الْحَضَرِ وَلاَ فِي السَّفَرِ وَهِيَ وِتْرُ النَّهَارِ وَبَعْدَهَا رَكْعَتَيْنِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ . سَمِعْتُ مُحَمَّدًا يَقُولُ مَا رَوَى ابْنُ أَبِي لَيْلَى حَدِيثًا أَعْجَبَ إِلَىَّ مِنْ هَذَا وَلاَ أَرْوِي عَنْهُ شَيْئًا .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি নিজ এলাকায় থাকার সময় এবং সফরে রাসূলুল্লাহ (ﷺ) এর সাথে নামাজ আদায় করেছি। বাড়িতে থাকার সময় তাঁর সাথে যুহরের (ফরজ) নামাজ চার রাকাত আদায় করেছি। অতঃপর দুই রাকাত (সুন্নত) নামাজ আদায় করেছি। সফরে তাঁর সাথে যুহরের (ফরজ) নামাজ দুই রাকাত আদায় করেছি। অতঃপর দুই রাকাত (সুন্নত) নামাজ আদায় করেছি। আসরের (ফরজ) নামাজ দুই রাকাত আদায় করেছি। তারপর তিনি আর কোন নামাজ আদায় করেননি। মাগরিবের (ফরজ) নামাজ সফরে ও বাসস্থানে সমানভাবে তিন রাকাত আদায় করেছি। এটা সফরে ও বাসস্থানে কম হয় না। আর এটাই হল দিনের বিতরের (বিজোড়) নামাজ। তারপর দুই রাকাত (সুন্নত) আদায় করেছি।
সনদ দুর্বল, মতন মুনকার। দেখুন পূর্বের হাদীস।আবূ ঈসা বলেনঃ এটি হাসান হাদীস। আমি মুহাম্মাদকে বলতে শুনেছি, ইবনু আবী লাইলার বর্ণনাগুলোর মধ্যে এই বর্ণনাটিই আমার নিকট বেশী সুন্দর। তবে আমি তার কোন হাদীস বর্ণনা করিনা।
