৪/৪৩. অধ্যায়ঃ
বৃষ্টি প্রার্থনার নামাজ (সালাতুল ইসতিসকা)
জামে তিরমিযী : ৫৫৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৫৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ، وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ عَنْ أَبِيهِ، قَالَ أَرْسَلَنِي الْوَلِيدُ بْنُ عُقْبَةَ وَهُوَ أَمِيرُ الْمَدِينَةِ إِلَى ابْنِ عَبَّاسٍ أَسْأَلُهُ عَنِ اسْتِسْقَاءِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَتَيْتُهُ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ مُتَبَذِّلاً مُتَوَاضِعًا مُتَضَرِّعًا حَتَّى أَتَى الْمُصَلَّى فَلَمْ يَخْطُبْ خُطْبَتَكُمْ هَذِهِ وَلَكِنْ لَمْ يَزَلْ فِي الدُّعَاءِ وَالتَّضَرُّعِ وَالتَّكْبِيرِ وَصَلَّى رَكْعَتَيْنِ كَمَا كَانَ يُصَلِّي فِي الْعِيدِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
হিশাম ইবনু ইসহাক (রহঃ) হতে তাঁর পিতা হতে বর্ণিতঃ
তিনি (ইসহাক) বলেন, মদিনার গভর্নর ওয়ালীদ ইবন উকবা (রাঃ) আমাকে রাসূলুল্লাহ (ﷺ)-এর ‘বৃষ্টি প্রার্থনা’ প্রসঙ্গে জানার জন্য ইবন আব্বাস (রাঃ)-এর নিকটে পাঠালেন। আমি তাঁর নিকট এলে তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) সাধারণ পোশাক পরে বিনয় ও নম্রতা সহকারে বৃষ্টি প্রার্থনার জন্য বের হয়ে ঈদের মাঠে আসেন। তিনি তোমাদের এ খুতবা দেওয়ার মত খুতবা দেননি। বরং তিনি অবিরত দোয়া-আরাধনা ও তাকবির বলতে থাকেন। তিনি ঈদের নামাজের মত দুই রাকাত নামাজও আদায় করলেন।
-সহীহ্। ইবনু মাজাহ- (১২৬৬)।আবূ ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ্ ।
