৪/৪৩. অধ্যায়ঃ
বৃষ্টি প্রার্থনার নামাজ (সালাতুল ইসতিসকা)
জামে তিরমিযী : ৫৫৯
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৫৯
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ هِشَامِ بْنِ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كِنَانَةَ، عَنْ أَبِيهِ، فَذَكَرَ نَحْوَهُ وَزَادَ فِيهِ مُتَخَشِّعًا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ قَالَ يُصَلِّي صَلاَةَ الاِسْتِسْقَاءِ نَحْوَ صَلاَةِ الْعِيدَيْنِ يُكَبِّرُ فِي الرَّكْعَةِ الأُولَى سَبْعًا وَفِي الثَّانِيَةِ خَمْسًا وَاحْتَجَّ بِحَدِيثِ ابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى وَرُوِيَ عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ أَنَّهُ قَالَ لاَ يُكَبِّرُ فِي صَلاَةِ الاِسْتِسْقَاءِ كَمَا يُكَبِّرُ فِي صَلاَةِ الْعِيدَيْنِ . وَقَالَ النُّعْمَانُ أَبُو حَنِيفَةَ لاَ تُصَلَّى صَلاَةُ الاِسْتِسْقَاءِ وَلاَ آمُرُهُمْ بِتَحْوِيلِ الرِّدَاءِ وَلَكِنْ يَدْعُونَ وَيَرْجِعُونَ بِجُمْلَتِهِمْ . قَالَ أَبُو عِيسَى خَالَفَ السُّنَّةَ .
বর্ণনাকারী হতে বর্ণিতঃ
আরেকটি সূত্রেও একই রকম হাদিস বর্ণিত হয়েছে। তাতে ‘মুতাখাশশিআন’ (ভীত-সন্ত্রস্ত) শব্দটিও উল্লেখ আছে এবং এ শেষোক্ত সূত্রে বর্ণিত হাদিসটিও হাসান সহীহ।এটি ইমাম শাফেয়ীর (রহঃ) মত। ইস্তিস্কা নামাজ ঈদের নামাজের মত পড়বে; প্রথম রাকাতে সাতবার এবং দ্বিতীয় রাকাতে পাঁচবার তাকবির বলবে, এবং ইবনে আব্বাস (রাঃ)-এর হাদিস দ্বারা দলিল পেশ করেছেন।আবু ঈসা বলেন, মালিক ইবনে আনাস (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন, ইস্তিস্কার নামাজে ঈদের নামাজের মত তাকবির বলবে না।আর নু'মান আবু হানিফা (রহঃ) বলেন, ইস্তিস্কার নামাজ পড়া হবে না এবং লোকদের চাদর পরিবর্তনের আদেশ দিব না; বরং তারা শুধু দোয়া করবে এবং সবাই ফিরে যাবে।আবু ঈসা বলেন, তিনি সুন্নাহর বিরোধিতা করেছেন।
এ হাদীসের ভিত্তিতে ইমাম শাফিঈ বলেন, বৃষ্টি প্রার্থনার নামায দুই ‘ঈদের নামাযের নিয়মেই আদায় করতে হবে। প্রথম রাক‘আতে সাত তাকবীর এবং দ্বিতীয় রাক‘আতে পাঁচ তাকবীর বলতে হবে। আবূ ‘ঈসা বলেনঃ মালিক ইবনু আনাস (রহঃ) প্রসঙ্গে বর্ণিত আছে যে, তিনি বলেছেন, ‘ঈদের নামাযের মত বৃষ্টি প্রার্থনার নামাযে (অতিরিক্ত) তাকবীর বলবে না। আবূ হানিফা নু‘মান বলেন, বৃষ্টি প্রার্থনার নামায নেই। আমি চাদর পরিবর্তনের আদেশও দেই না। বরং তার স্বাভাবিকভাবেই দু‘আ করবে। আবূ ‘ঈসা বলেনঃ তিনি সুন্নাতের বিরুদ্ধাচরণ করেছেন।
