৪/৪৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫৬৪ - সালাতুল খাওফের দুই দলের পদ্ধতি

শংকাকালীন নামাজ (সালাতুল খাওফ)

সালাতুল খাওফের নিয়ম: দুই দল পালা করে নামাজ ও পাহারা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৫৬৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ ﷺ صَلَّى صَلاَةَ الْخَوْفِ بِإِحْدَى الطَّائِفَتَيْنِ رَكْعَةً وَالطَّائِفَةُ الأُخْرَى مُوَاجِهَةُ الْعَدُوِّ ثُمَّ انْصَرَفُوا فَقَامُوا فِي مَقَامِ أُولَئِكَ وَجَاءَ أُولَئِكَ فَصَلَّى بِهِمْ رَكْعَةً أُخْرَى ثُمَّ سَلَّمَ عَلَيْهِمْ فَقَامَ هَؤُلاَءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ وَقَامَ هَؤُلاَءِ فَقَضَوْا رَكْعَتَهُمْ .قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ صَحِيحٌ . وَقَدْ رَوَى مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ مِثْلَ هَذَا . قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ وَحُذَيْفَةَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَسَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ وَأَبِي عَيَّاشٍ الزُّرَقِيِّ وَاسْمُهُ زَيْدُ بْنُ صَامِتٍ وَأَبِي بَكْرَةَ .قَالَ أَبُو عِيسَى وَقَدْ ذَهَبَ مَالِكُ بْنُ أَنَسٍ فِي صَلاَةِ الْخَوْفِ إِلَى حَدِيثِ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ . وَقَالَ أَحْمَدُ قَدْ رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ صَلاَةُ الْخَوْفِ عَلَى أَوْجُهٍ وَمَا أَعْلَمُ فِي هَذَا الْبَابِ إِلاَّ حَدِيثًا صَحِيحًا وَأَخْتَارُ حَدِيثَ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ . وَهَكَذَا قَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ ثَبَتَتِ الرِّوَايَاتُ عَنِ النَّبِيِّ ﷺ فِي صَلاَةِ الْخَوْفِ . وَرَأَى أَنَّ كُلَّ مَا رُوِيَ عَنِ النَّبِيِّ ﷺ فِي صَلاَةِ الْخَوْفِ فَهُوَ جَائِزٌ وَهَذَا عَلَى قَدْرِ الْخَوْفِ . قَالَ إِسْحَاقُ وَلَسْنَا نَخْتَارُ حَدِيثَ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ عَلَى غَيْرِهِ مِنَ الرِّوَايَاتِ .

সালিম (রহঃ) থেকে তাঁর পিতা হতে বর্ণিতঃ

নবী (ﷺ) দুই দলের মধ্য থেকে এক দলের সাথে এক রাক‘আত নামাজ আদায় করলেন। এ সময় অপর দল শত্রুর মুখোমুখি দাঁড়িয়ে থাকলো। তারপর প্রথম দল এক রাক‘আত আদায় করে দ্বিতীয় দলের জায়গায় অপেক্ষায় থাকল। দ্বিতীয়় দল আসলে তিনি তাদের সাথে দ্বিতীয়় রাক‘আত নামাজ আদায় করে সালাম ফিরান। তারা উঠে নিজেদের বাকি রাক‘আত পূর্ণ করলো। তারপর তারা আবার অপেক্ষায় থাকলো এবং প্রথম দল এসে তাদের বাকি রাক‘আত পূর্ণ করলো।

আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি সহীহ্‌। মূসা ইবনু উক্ববার সূত্রেও এ হাদীসটি বর্ণিত হয়েছে। এ অনুচ্ছেদে জাবির, হুযাইফা, যাইদ ইবনু সাবিত, ইবনু ‘আব্বাস, আবূ হুরাইরা, ইবনু মাসঊদ, সাহল ইবনু আবূ হাসমা, আবূ ‘আইয়াশ আয-যুরাকী ও আবূ বাকরাহ (রাঃ) হতেও হাদীস বর্ণিত আছে। ইমাম মালিক বিপদকালীন নামাজের ব্যাপারে সাহল ইবনু আবূ হাসমা (রাঃ) -এর হাদীসের অবলম্বন করেছেন। ইমাম শাফিঈও তাঁর অনুসরণ করেছেন। ইমাম আহমাদ বলেছেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হতে বিপদকালীন নামাজের বেশ কয়েকটি পদ্ধতি বর্ণিত আছে। আমি এগুলোর মধ্যে শুধু সাহল ইবনু আবূ হাসমার হাদীসকেই সহীহ্‌ মনে করি। অনুরূপভাবে ইসহাক ইবনু ইবরাহীম বলেছেন, নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হতে বিপদকালীন নামাজের বেশ কয়েকটি পদ্ধতিই বর্ণিত আছে। এগুলোর যে কোন পদ্ধতিতেই নামাজ আদায় করা যায়। এটা বিপদকালীন অবস্থার উপর নির্ভর করবে। তিনি আরো বলেছেন, আমি অন্যান্য বর্ণনার উপর সাহলের বর্ণনাকে প্রাধান্য দেই না।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৫৬৪-এর সারসংক্ষেপ

এই হাদিসের মূল বিষয় সালাতুল খাওফ বা বিপদকালীন নামাজ। নবী صلى الله عليه وسلم দুই দলের এক দলের সঙ্গে এক রাকাত নামাজ আদায় করেন, আর অন্য দল শত্রুর সামনে পাহারায় থাকে। প্রথম দল পরে নিজেদের বাকি রাকাত পূর্ণ করে পাহারার জায়গায় যায়। এরপর দ্বিতীয় দল এসে নবী صلى الله عليه وسلم-এর সঙ্গে তাঁর দ্বিতীয় রাকাত আদায় করে। তিনি সালাম ফেরানোর পর তারা নিজেদের বাকি রাকাত পূর্ণ করে। পরে প্রথম দলও এসে তাদের বাকি রাকাত শেষ করে। হাদিসটি দেখায়, বিপদের সময় নামাজ ও নিরাপত্তা—দুই দায়িত্বই পরিকল্পিতভাবে পালন করা হয়েছিল। কেউ একসঙ্গে পাহারা ছেড়ে দেয়নি, আবার নামাজও বাদ যায়নি। সালাতুল খাওফের এই পদ্ধতিতে ইমাম, দুই দল এবং তাদের অসম্পূর্ণ রাকাত পূরণের ধাপগুলো পরিষ্কারভাবে বর্ণিত হয়েছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিপদের মধ্যেও নামাজ আদায় করা হয়েছে।
  • এক দল নামাজে থাকলে অন্য দল শত্রুর দিকে নজর রেখেছে।
  • দুই দল পালা করে ইমামের সঙ্গে এক রাকাত করে আদায় করেছে।
  • প্রত্যেক দল পরে নিজেদের বাকি রাকাত পূর্ণ করেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন