৪/৪৬. অধ্যায়ঃ
শংকাকালীন নামাজ (সালাতুল খাওফ)
জামে তিরমিযী : ৫৬৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৫৬৬
قَالَ أَبُو عِيسَى قَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ سَأَلْتُ يَحْيَى بْنَ سَعِيدٍ عَنْ هَذَا الْحَدِيثِ، فَحَدَّثَنِي عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ صَالِحِ بْنِ خَوَّاتٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ . وَقَالَ لِي يَحْيَى اكْتُبْهُ إِلَى جَنْبِهِ وَلَسْتُ أَحْفَظُ الْحَدِيثَ وَلَكِنَّهُ مِثْلُ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ . قَالَ أَبُو عِيسَى وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . لَمْ يَرْفَعْهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ وَهَكَذَا رَوَى أَصْحَابُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأَنْصَارِيِّ مَوْقُوفًا وَرَفَعَهُ شُعْبَةُ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ .
ইয়াহইয়া ইবনু সাঈদ হতে বর্ণিতঃ
ইয়াহিয়া ইবনু সাঈদ অন্য সূত্রে এ হাদিসটি সহল ইবনে আবি হাসমার হাদিসের মত বর্ণনা করেছেন। তিনি আমাকে আরো বলেন, এ হাদিসটি ঐ হাদিসটির পাশাপাশিই লিখে নাও। হাদিসটি আমার মনে না থাকলেও এটা ইয়াহিয়া ইবনু সাঈদ আল-আনসারীর হাদিসের মতই ছিল।
আবূ ‘ঈসা বলেনঃ এই হাদীসটি হাসান সহীহ্ । ইয়াহইয়া ইবনু সাঈদ আল-আনাসারী এ হাদীসটি কাসিম ইবনু মুহাম্মাদের সূত্রে মারফূ হিসেবে বর্ণনা করেননি। আনসারীর সাথীরা এ হাদীসটি মাওকূফ হিসেবে বর্ণনা করেছেন। কিন্তু শু‘বা এটিকে ‘আবদুর রহমান ইবনুল কাসিম ইবনু মুহাম্মাদের সূত্রে মারফূ‘ হিসেবে বর্ণনা করেছেন।
