৪/৭০. অধ্যায়ঃ
এক রাকাতে দুটি সূরা পাঠ করা
জামে তিরমিযী : ৬০২
জামে তিরমিযীহাদিস নম্বর ৬০২
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، قَالَ أَنْبَأَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ، قَالَ سَأَلَ رَجُلٌ عَبْدَ اللَّهِ عَنْ هَذَا الْحَرْفِ (غَيرِ آسِنٍ) أَوْ يَاسِنٍ قَالَ كُلَّ الْقُرْآنِ قَرَأْتَ غَيْرَ هَذَا الْحَرْفِ قَالَ نَعَمْ . قَالَ إِنَّ قَوْمًا يَقْرَءُونَهُ يَنْثُرُونَهُ نَثْرَ الدَّقَلِ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ إِنِّي لأَعْرِفُ السُّوَرَ النَّظَائِرَ الَّتِي كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرِنُ بَيْنَهُنَّ . قَالَ فَأَمَرْنَا عَلْقَمَةَ فَسَأَلَهُ فَقَالَ عِشْرُونَ سُورَةً مِنَ الْمُفَصَّلِ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرِنُ بَيْنَ كُلِّ سُورَتَيْنِ فِي رَكْعَةٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আ‘মাশ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ ওয়াইলকে বলতে শুনেছি, এক ব্যক্তি ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে (সূরা মুহাম্মদের) একটি শব্দ প্রসঙ্গে প্রশ্ন করল, এটা কি ‘গাইর আসিন’ হবে না ‘গাইরু ইয়াসিন’ হবে?তিনি বললেন, এটা ছাড়া তুমি কি সমগ্র কুরআন পাঠ করে নিয়েছ? সে বলল: হ্যাঁ।তিনি বললেন, একদল লোক কুরআন পাঠ করে এবং তারা এটাকে ঝাড়ে নিম্নমানের খেজুর ঝাড়ার মত। তাদের (কুরআন) পাঠ তাদের কণ্ঠনালীর উপরে ওঠে না। আমি দুইটি সাদৃশ্যপূর্ণ সূরা সম্পর্কে জানি যেগুলো রাসূলুল্লাহ (ﷺ) একত্রে মিলিয়ে পাঠ করতেন।রাবী বলেন, আমরা আলকামা (রহঃ)-কে প্রশ্ন করতে বললে তিনি আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-কে প্রশ্ন করলেন। তিনি বললেন, মুফাসসাল সূরাগুলোর মধ্যে এমন বিশটি সূরা রয়েছে, নবী (ﷺ) যেগুলোর দুই দুইটিকে পরস্পরের সাথে মিলিয়ে প্রতি রাকাতে পাঠ করতেন (অর্থাৎ এক এক রাকাতে দুটি করে সূরা পাঠ করতেন)।
-সহীহ্। সহীহ্ আবূ দাঊদ- (১২৬২), সিফাতুস সালাত, বুখারী ও মুসলিম।আবূ ‘ঈসা বলেনঃ এ হাদীসটি হাসান সহীহ্।
