৫/৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬২৫ - তাওহিদ, নামাজ, যাকাত ও মজলুমের দোয়া

যাকাত হিসাবে উত্তম মাল নেওয়া অপরাধ

যাকাত বণ্টন ও মজলুমের দোয়া: মুআয রাঃ-এর হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৬২৫

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ إِسْحَاقَ الْمَكِّيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ لَهُ " إِنَّكَ تَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ» .وَفِي الْبَابِ عَنِ الصُّنَابِحِيِّ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَأَبُو مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ اسْمُهُ نَافِذٌ .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

মুআয (রাঃ)-কে রাসূলুল্লাহ (ﷺ) ইয়ামানে পাঠালেন। তিনি তাঁকে বললেনঃ এমন একটি জাতির নিকটে তুমি যাচ্ছ যারা আহ্‌লি কিতাব। তাদেরকে এমন সাক্ষ্য দিতে আহ্বান কর যে, আল্লাহ তা’আলা ব্যতীত আর কোন মা’বূদ নেই এবং আমি (মুহাম্মাদ) আল্লাহ্‌র রাসূল। এটা তারা মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও- অবশ্যই তাদের উপর আল্লাহ তা’আলা দিন-রাতে পাঁচ ওয়াক্ত নামাযকে ফরজ করেছেন।তারা এটাও মেনে নিলে তাদেরকে জানিয়ে দাও- তাদের ধন-দৌলতে আল্লাহ তা’আলা যাকাত ফরজ করে দিয়েছেন। তাদের ধনীদের মধ্য হতে এটা আদায় করে তাদের গরীবদের মাঝে বিলি করে দেয়া হবে। যদি তারা এটিও মেনে নেয় তাহলে সাবধান! তাদের উত্তম মাল (যাকাত হিসাবে) নেয়া হতে বিরত থাকবে। নিজেকে নিপীড়িতদের অভিশাপ হতে দূরে রাখ। কেননা, তার আবেদন এবং আল্লাহ তা’আলার মাঝে কোন প্রতিবন্ধক নেই।

সুনাবিহী (রহঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা এ হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। আবূ মা’বাদ (রহঃ) হচ্ছেন ইবনু আব্বাস (রাঃ)-এর মুক্তদাস এবং তাঁর নাম না-ফিয।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬২৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে দাওয়াত, নামাজ, যাকাত এবং মানুষের অধিকার রক্ষার ধারাবাহিক নির্দেশ রয়েছে। নবী صلى الله عليه وسلم মুআয রাঃ-কে ইয়ামানে পাঠানোর সময় প্রথমে মানুষকে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ صلى الله عليه وسلم আল্লাহর রাসূল—এই সাক্ষ্যের দিকে আহ্বান করতে বলেন। তারা তা গ্রহণ করলে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ হওয়ার কথা জানাতে বলেন। এরপর যাকাতের বিধান বোঝাতে বলেন। হাদিসে স্পষ্ট করা হয়েছে, যাকাত ধনীদের কাছ থেকে সংগ্রহ করে তাদের গরিবদের মাঝে দেওয়া হবে। যাকাত আদায়ের সময় মানুষের সবচেয়ে ভালো ও মূল্যবান সম্পদ বেছে নেওয়া থেকে সতর্ক করা হয়েছে। কারণ দায়িত্ব পালনের নামে কারও প্রতি জুলুম করা যাবে না। শেষে মজলুমের দোয়া থেকে বাঁচতে বলা হয়েছে, কেননা তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো বাধা নেই। তাই এই হাদিস ন্যায়সংগত যাকাত আদায়, সঠিক বণ্টন এবং ক্ষমতার অপব্যবহার থেকে দূরে থাকার শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • দাওয়াতের শুরু হবে তাওহিদের সাক্ষ্য থেকে, এরপর নামাজ ও যাকাতের কথা জানানো হবে।
  • যাকাত ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বণ্টন করতে হবে।
  • যাকাত হিসেবে মানুষের সবচেয়ে ভালো সম্পদ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
  • জুলুম থেকে বাঁচতে হবে, কারণ মজলুমের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন