৫/২০. অধ্যায়ঃ
যাকাত আদায়কারীর সন্তুষ্টি বিধান করা
জামে তিরমিযী : ৬৪৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৬৪৭
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يَزِيدَ، عَنْ مُجَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " إِذَا أَتَاكُمُ الْمُصَدِّقُ فَلاَ يُفَارِقَنَّكُمْ إِلاَّ عَنْ رِضًا " .
জারীর (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যাকাত আদায়কারী (সংগ্রহকারী) তোমাদের নিকটে আসলে তিনি যেন (তোমাদের উপর) সন্তুষ্ট হয়েই ফিরতে পারেন (তার সাথে ভাল ব্যবহার কর)।
-সহীহ্, ইবনু মা-জাহ (১৮০২), মুসলিম সংক্ষিপ্তভাবে।
