৫/৩৬. অধ্যায়ঃ
ঈদের নামাযের পূর্বে ফিতরা আদায় করা
জামে তিরমিযী : ৬৭৭
জামে তিরমিযীহাদিস নম্বর ৬৭৭
حَدَّثَنَا مُسْلِمُ بْنُ عَمْرِو بْنِ مُسْلِمٍ أَبُو عَمْرٍو الْحَذَّاءُ الْمَدَنِيُّ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ نَافِعٍ الصَّائِغُ، عَنِ ابْنِ أَبِي الزِّنَادِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَأْمُرُ بِإِخْرَاجِ الزَّكَاةِ قَبْلَ الْغُدُوِّ لِلصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ . وَهُوَ الَّذِي يَسْتَحِبُّهُ أَهْلُ الْعِلْمِ أَنْ يُخْرِجَ الرَّجُلُ صَدَقَةَ الْفِطْرِ قَبْلَ الْغُدُوِّ إِلَى الصَّلاَةِ .
ইবনু উমার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার পূর্বে ফিতরা আদায়ের নির্দেশ দিতেন।
-হাসান সহীহ্, সহীহ আবূ দাঊদ (১৪২৮), ইরওয়া (৮৩২), বুখারী।হাদীসটিকে আবূ ঈসা হাসানসহীহ গারীব বলেছেন। সকাল বেলা ঈদের নামায আদায় করতে যাওয়ার পূর্বেই ফিত্রা আদায় করাকে আলিমগণ মুস্তাহাব বলেছেন।
