১/৫১. অধ্যায়ঃ
বদ্ধ পানিতে পেশাব করা মাকরুহ
জামে তিরমিযী : ৬৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৬৮
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَبُولَنَّ أَحَدُكُمْ فِي الْمَاءِ الدَّائِمِ ثُمَّ يَتَوَضَّأُ مِنْهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَفِي الْبَابِ عَنْ جَابِرٍ .
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, এমন যেন না হয় যে, তোমাদের কেউ বদ্ধ পানিতে (কূপ, পুকুর, জলাশয়) পেশাব করে, অতঃপর তা দিয়েই ওজু করে।
সহীহ। ইবনু মাজাহ-(৩৩৪)আবূ ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ । এ অনুচ্ছেদে জাবির (রাঃ) – এর সূত্রে বর্ণিত হাদিসও রয়েছে।
