৫/৩৮. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৮০ - উপরের হাত ও হালাল উপার্জন

ভিক্ষা করা নিষেধ

উপরের হাত উত্তম: পরিশ্রম, দান ও পরিবারের দায়িত্ব

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৬৮০

حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ بَيَانِ بْنِ بِشْرٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «لأَنْ يَغْدُوَ أَحَدُكُمْ فَيَحْتَطِبَ عَلَى ظَهْرِهِ فَيَتَصَدَّقَ مِنْهُ فَيَسْتَغْنِيَ بِهِ عَنِ النَّاسِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَسْأَلَ رَجُلاً أَعْطَاهُ أَوْ مَنَعَهُ ذَلِكَ فَإِنَّ الْيَدَ الْعُلْيَا أَفْضَلُ مِنَ الْيَدِ السُّفْلَى وَابْدَأْ بِمَنْ تَعُولُ».قَالَ وَفِي الْبَابِ عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ وَأَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَالزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ وَعَطِيَّةَ السَّعْدِيِّ وَعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ وَمَسْعُودِ بْنِ عَمْرٍو وَابْنِ عَبَّاسٍ وَثَوْبَانَ وَزِيَادِ بْنِ الْحَارِثِ الصُّدَائِيِّ وَأَنَسٍ وَحُبْشِيِّ بْنِ جُنَادَةَ وَقَبِيصَةَ بْنِ مُخَارِقٍ وَسَمُرَةَ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ يُسْتَغْرَبُ مِنْ حَدِيثِ بَيَانٍ عَنْ قَيْسٍ .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-কে আমি বলতে শুনেছিঃ তোমাদের মাঝে কোন লোক সকালে গিয়ে কাঠ সংগ্রহ করে তা পিঠে করে বহন করে এনে তা হতে প্রাপ্ত উপার্জন হতে সে দান-খয়রাত করল এবং লোকদের নিকটে হাত পাতা হতে বিরত থাকল। তার জন্য এটা অনেক উত্তম অন্যের নিকটে সাহায্য প্রার্থনা করা হতে। আর অন্য লোকের নিকটে চাইলে সে তাকে দিতেও পারে আবার নাও দিতে পারে। কেননা, নিচের হাত হতে উপরের হাত (দান গ্রহণকারীর চেয়ে প্রদানকারী) উত্তম। নিজের প্রতিপাল্যদের নিকট হতে (অর্থ ব্যয় ও দান-খয়রাত) শুরু কর।

হাকীম ইবনু হিযাম, আবূ সাঈদ আল-খুদরী, যুবাইর ইবনুল আওয়াম, আতিয়্যা আস-সা’দী, আবদুল্লাহ ইবনু মাসঊদ, মাসঊদ ইবনু আমর, ইবনু আব্বাস, সাওবান, যিয়াদ ইবনু হারিস আস-সুদাঈ, আনাস, হুবশী ইবনু জুনাদা, কাবীসা ইবনু মুখারিক, সামুরা ও ইবনু উমর (রাঃ) হতেও এ অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা এ হাদীসটিকে হাসান, সহীহ্‌ গারীব বলেছেন। কায়িস (রহঃ) হতে বায়ান (রহঃ)-এর বর্ণিত হাদীসটিকে গারীব হাদীস বলে গণ্য করা হয়েছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৬৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে আত্মনির্ভরতা, হালাল পরিশ্রম, দান এবং পরিবারের দায়িত্ব—চারটি শিক্ষা একসঙ্গে এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, কেউ সকালে গিয়ে কাঠ সংগ্রহ করে পিঠে বহন করল, তা বিক্রি বা কাজে লাগিয়ে উপার্জন করল, সেখান থেকে দান করল এবং মানুষের কাছে হাত পাতা থেকে বাঁচল—এটি অন্যের কাছে চাওয়ার চেয়ে উত্তম। কারণ যাকে চাওয়া হবে, সে দিতে পারে আবার নাও দিতে পারে। এরপর বলা হয়েছে, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম; অর্থাৎ দানকারী হাত গ্রহণকারী হাতের চেয়ে মর্যাদাপূর্ণ। সবশেষে নির্দেশ এসেছে, ব্যয় ও সাহায্য শুরু করতে হবে নিজের দায়িত্বে থাকা মানুষদের থেকে। হাদিসটি শ্রমকে সম্মান করে, ভিক্ষা এড়িয়ে চলতে শেখায় এবং পরিবারের হক আগে মনে করিয়ে দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পরিশ্রম করে উপার্জন করা মানুষের কাছে হাত পাতার চেয়ে উত্তম।
  • দানকারী হাত গ্রহণকারী হাতের চেয়ে উত্তম বলা হয়েছে।
  • খরচ ও সাহায্য নিজের দায়িত্বে থাকা মানুষদের থেকে শুরু করা উচিত।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন