৬/৫৭. অধ্যায়ঃ
অব্যাহতভাবে রোজা পালন করা
জামে তিরমিযী : ৭৬৮
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৬৮
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ عَنْ صِيَامِ النَّبِيِّ، صلى الله عليه وسلم قَالَتْ كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ قَدْ أَفْطَرَ . قَالَتْ وَمَا صَامَ رَسُولُ اللَّهُ صلى الله عليه وسلم شَهْرًا كَامِلاً إِلاَّ رَمَضَانَ . وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ وَابْنِ عَبَّاسٍ . قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
আবদুল্লাহ ইবনু শাকীক (রহঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর রোজা পালন প্রসঙ্গে আয়িশা (রাঃ)-কে প্রশ্ন করলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) রোজা পালন করেই যেতেন, এমনকি আমরা বলতাম, তিনি তো রোজা পালন করেই যাচ্ছেন। আবার রোজা পালন হতে তিনি বিরত থাকতেন, এমনকি আমরা বলতাম, তিনি বুঝি আর রোজা পালন করবেন না। রাসূলুল্লাহ (ﷺ) কখনও রমজান মাস ব্যতীত সম্পূর্ণ মাস রোজা পালন করেননি।
-সহীহ, ইবনু মা-জাহ (১৭১০), বুখারী, মুসলিমআনাস ও ইবনু আব্বাস (রাঃ) হতেও এই অনুচ্ছেদে হাদীস বর্ণিত আছে। আবূ ঈসা আইশা (রাঃ) হতে বর্ণিত এই হাদীসটিকে হাসান সহীহ্ বলেছেন।
