৬/৬৭. অধ্যায়ঃ
রোজাদারের সামনে খেলে তার (রোজাদারের) ফজিলত
জামে তিরমিযী : ৭৮৪
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৮৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا شَرِيكٌ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، عَنْ لَيْلَى، عَنْ مَوْلاَتِهَا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الصَّائِمُ إِذَا أَكَلَ عِنْدَهُ الْمَفَاطِيرُ صَلَّتْ عَلَيْهِ الْمَلاَئِكَةُ " . قَالَ أَبُو عِيسَى وَرَوَى شُعْبَةُ هَذَا الْحَدِيثَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ عَنْ لَيْلَى عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَهُ .
লাইলা (রহঃ) হতে তাঁর আযাদকারিনী মহিলা (উম্মু উমারা) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ রোজাদার ব্যক্তির সামনে রোজা না রাখা লোকেরা যদি খাবার খায় তাহলে ফেরেশতাগণ তার (রোজাদারের) জন্য দোয়া করেন।
যঈফ, ইবনু মাজাহ (১৭৪৮),আবূ ঈসা বলেন, শুবা এই হাদীসটি হাবীব ইবনু যাইদ..... তাঁর পিতামহী উম্মু উমারা (রাঃ)-এর সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন।
