৬/৬৭. অধ্যায়ঃ
রোজাদারের সামনে খেলে তার (রোজাদারের) ফজিলত
জামে তিরমিযী : ৭৮৫
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৮৫
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو دَاوُدَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ، قَالَ سَمِعْتُ مَوْلاَةً، لَنَا يُقَالُ لَهَا لَيْلَى تُحَدِّثُ عَنْ جَدَّتِهِ أُمِّ عُمَارَةَ بِنْتِ كَعْبٍ الأَنْصَارِيَّةِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَلَيْهَا فَقَدَّمَتْ إِلَيْهِ طَعَامًا فَقَالَ " كُلِي " . فَقَالَتْ إِنِّي صَائِمَةٌ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ الصَّائِمَ تُصَلِّي عَلَيْهِ الْمَلاَئِكَةُ إِذَا أُكِلَ عِنْدَهُ حَتَّى يَفْرُغُوا " . وَرُبَّمَا قَالَ " حَتَّى يَشْبَعُوا " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَهُوَ أَصَحُّ مِنْ حَدِيثِ شَرِيكٍ .
হাবীব ইবনু যাইদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমাদের আজাদকৃত দাসী লায়লাকে উম্মু উমারা বিনত কা’ব আল-আনসারিয়া (রাঃ)-এর সূত্রে বর্ণনা করতে শুনেছি যে, রাসূলুল্লাহ (ﷺ) এক সময় তার বাড়িতে আসেন। তখন তিনি তাঁর সামনে খাবার আনলেন। রাসূলুল্লাহ (ﷺ) তাকে বললেনঃ তুমিও খাও। আমি (নফল) রোজা রেখেছি। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ রোজাদার ব্যক্তির সামনে যারা খায় তাদের জন্য ফেরেশতাগণ (রোজাদারের) জন্য দোয়া করেন। রাবী কোন কোন সময় “হাত্তা ইয়াফরুগু” (খাওয়া শেষ না করা পর্যন্ত)-এর জায়গায় “হাত্তা ইয়াশবাউ” (পরিতৃপ্ত না হওয়া পর্যন্ত) শব্দ বর্ণনা করেছেন।
যঈফ, প্রাগুক্ত।আবূ ঈসা বলেন, এই হাদীসটি হাসান সহীহ। এই হাদীসটি শারীকের হাদীসের চাইতে অধিক সহীহ।
