১/৫৮. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৯ - আগুনে রান্না খাবার খেলে ওজু
আগুন যে জিনিসের মধ্যে পরিবর্তন এনেছে তার সংস্পর্শে আসলে পুনরায় ওজু করা সম্পর্কে
আগুনে রান্না করা খাবার খেলে ওজু: হাদিস ও আদব
জামে‘ আত-তিরমিযী : ৭৯
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৭৯
حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «الْوُضُوءُ مِمَّا مَسَّتِ النَّارُ وَلَوْ مِنْ ثَوْرِ أَقِطٍ» . قَالَ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ يَا أَبَا هُرَيْرَةَ أَنَتَوَضَّأُ مِنَ الدُّهْنِ أَنَتَوَضَّأُ مِنَ الْحَمِيمِ قَالَ فَقَالَ أَبُو هُرَيْرَةَ يَا ابْنَ أَخِي إِذَا سَمِعْتَ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ ﷺ فَلاَ تَضْرِبْ لَهُ مَثَلاً .قَالَ وَفِي الْبَابِ عَنْ أُمِّ حَبِيبَةَ وَأُمِّ سَلَمَةَ وَزَيْدِ بْنِ ثَابِتٍ وَأَبِي طَلْحَةَ وَأَبِي أَيُّوبَ وَأَبِي مُوسَى .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَأَى بَعْضُ أَهْلِ الْعِلْمِ الْوُضُوءَ مِمَّا غَيَّرَتِ النَّارُ وَأَكْثَرُ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ عَلَى تَرْكِ الْوُضُوءِ مِمَّا غَيَّرَتِ النَّارُ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ “আগুনে রান্না করা খাদ্য খেলে ওজু করতে হবে; তা পনিরের একটা টুকরাই হোক না কেন। ” (আবূ হুরাইরাকে এ কথা বর্ণনা করতে শুনে) ইবনু ‘আব্বাস (রাঃ) তাঁকে প্রশ্ন করলেন, আমরা কি তৈল ব্যবহার করলেও ওজু করব, আমরা কি গরম পানি পান করলেও ওজু করব? আবূ হুরাইরা (রাঃ) বললেন, হে ভাইয়ের ছেলে! যখন তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের কোন হাদীস শুনতে পাও তার সামনে উদাহরণ পেশ কর না।
এ অনুচ্ছেদে উম্মু হাবীবা, উম্মু সালামা, যাইদ ইবনু সাবিত, আবূ তালহা, আবূ আইউব ও আবূ মূসা (রাঃ) হতেও বর্ণনা করা হাদীস রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ কিছু বিশেষজ্ঞের মতে, আগুন যে জিনিসের মধ্যে পরিবর্তন এনেছে তা ব্যবহার করলে ওজু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সাহাবা, তাবিঈন ও তাদের পরবর্তীদের মতে, আগুনে স্পর্শ করা জিনিসের ব্যবহার ও পানাহারে ওজু করার প্রয়োজন নেই।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৯-এর সারসংক্ষেপ
এই হাদিসে আবু হুরাইরা (রাঃ) বর্ণনা করেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন—আগুনে রান্না করা খাবার খেলে ওজু করতে হবে, তা পনিরের ছোট টুকরাই হোক। তখন ইবনু আব্বাস (রাঃ) উদাহরণ দিয়ে প্রশ্ন করেন, তেল ব্যবহার করলেও কি ওজু করব, গরম পানি পান করলেও কি ওজু করব? আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর হাদিস শুনলে তার সামনে উদাহরণ পেশ করো না। এই বর্ণনায় দুটি শিক্ষা আছে। একদিকে আগুনে স্পর্শ করা খাবার নিয়ে ওজুর কথা এসেছে; অন্যদিকে হাদিস শোনার আদব শেখানো হয়েছে। বর্ণনার শেষে আলেমদের মতভেদও উল্লেখ আছে, তাই এই মাসআলায় এক হাদিস ধরে চূড়ান্ত আলোচনা করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আগুনে রান্না করা খাবার খেলে ওজুর কথা এই বর্ণনায় এসেছে।
- হাদিস শুনলে তা সম্মানের সঙ্গে গ্রহণ করার আদব দরকার।
- উদাহরণ দিয়ে হাদিসকে হালকা করা ঠিক নয়।
- এই বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে—তাই ব্যাখ্যায় সতর্কতা দরকার।
