১/৫৯. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮০ - রান্না গোশত খেয়ে ওজু না করা

আগুনের তাপ দ্বারা পরিবর্তিত জিনিস ব্যবহারে ওজুর প্রয়োজন নেই

রান্না খাবার খেলে ওজু লাগে কি: নবীজির আমলের হাদিস

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৮০

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَقِيلٍ، سَمِعَ جَابِرًا، . قَالَ سُفْيَانُ وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ ﷺ وَأَنَا مَعَهُ فَدَخَلَ عَلَى امْرَأَةٍ مِنَ الأَنْصَارِ فَذَبَحَتْ لَهُ شَاةً فَأَكَلَ وَأَتَتْهُ بِقِنَاعٍ مِنْ رُطَبٍ فَأَكَلَ مِنْهُ ثُمَّ تَوَضَّأَ لِلظُّهْرِ وَصَلَّى ثُمَّ انْصَرَفَ فَأَتَتْهُ بِعُلاَلَةٍ مِنْ عُلاَلَةِ الشَّاةِ فَأَكَلَ ثُمَّ صَلَّى الْعَصْرَ وَلَمْ يَتَوَضَّأْ .قَالَ وَفِي الْبَابِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَابْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ وَابْنِ مَسْعُودٍ وَأَبِي رَافِعٍ وَأُمِّ الْحَكَمِ وَعَمْرِو بْنِ أُمَيَّةَ وَأُمِّ عَامِرٍ وَسُوَيْدِ بْنِ النُّعْمَانِ وَأُمِّ سَلَمَةَ . قَالَ أَبُو عِيسَى وَلاَ يَصِحُّ حَدِيثُ أَبِي بَكْرٍ فِي هَذَا الْبَابِ مِنْ قِبَلِ إِسْنَادِهِ إِنَّمَا رَوَاهُ حُسَامُ بْنُ مِصَكٍّ عَنِ ابْنِ سِيرِينَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ عَنِ النَّبِيِّ ﷺ . وَالصَّحِيحُ إِنَّمَا هُوَ عَنِ ابْنِ عَبَّاسٍ عَنِ النَّبِيِّ ﷺ . هَكَذَا رَوَى الْحُفَّاظُ .قَالَ أَبُو عِيسَى وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ مِثْلِ سُفْيَانَ الثَّوْرِيِّ وَابْنِ الْمُبَارَكِ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَاقَ رَأَوْا تَرْكَ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ . وَهَذَا آخِرُ الأَمْرَيْنِ مِنْ رَسُولِ اللَّهِ ﷺ . وَكَأَنَّ هَذَا الْحَدِيثَ نَاسِخٌ لِلْحَدِيثِ الأَوَّلِ حَدِيثِ الْوُضُوءِ مِمَّا مَسَّتِ النَّارُ .

জাবির (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) (কোথাও যাবার উদ্দেশ্যে) বের হলেন। আমিও তাঁর সাথে ছিলাম। তিনি এক আনসার মহিলার বাড়ীতে গেলেন। সে তাঁর জন্য একটি বকরী যাবাহ করল। তিনি তা খেলেন। অতঃপর সে তাঁর জন্য পাত্রে করে তাজা খেজুর আনলো। তিনি তা হতে খেলেন, অতঃপর যুহরের নামাযের ওজু করলেন এবং নামায আদায় করলেন। মহিলাটি বকরীর অবশিষ্ট গোশত হতে কিছু গোশত তাঁকে দিলেন। তিনি তা খেলেন এবং আসরের নামায আদায় করলেন, কিন্তু ওজু করেননি।

এ অনুচ্ছেদে আবূ বক্‌র সিদ্দীক, ইবনু ‘আব্বাস, ইবনু মাসঊদ, আবূ রাফি’, উম্মুল হাকাম, ‘আমর ইবনু উমাইয়া, উম্মু ‘আমির, সুআঈদ ইবনু নু’মান ও উম্মু সালামা (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। কিন্তু সনদের বাছবিচারে তা সহীহ নয়, বরং ইবনু ‘আব্বাস (রাঃ) যে হাদীসটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বর্ণনা করেছেন, সেটিই সহীহ। এ হাদিসটি একাধিক সূত্রে ইবনু ‘আব্বাসের নিকট হতে বর্ণিত হয়েছে। সনদের দিক হতে এটা বেশি সহীহ। এ হাদীসটি ‘আতা ইবনু ইয়াসার, ইকরিমা, মুহাম্মাদ ইবনু ‘আমর ইবনু আতা, আলী ইবনু আব্দিল্লাহ ইবনু ‘আব্বাস আরো অনেকে ইবনু ‘আব্বাস হতে বর্ণনা করেছেন। তারা আবূ বাক্‌রের কথা উল্লেখ করেননি। আর এটিই অধিক সহীহ্‌। আবূ ‘ঈসা বলেনঃ বেশিরভাগ সাহাবা, তাবিঈ ও তার পরবর্তী বিদ্বানগণ এ হাদীস অনুযায়ী আমল করেন। অর্থাৎ আগুনে রান্না করা জিনিস খেলে পুনরায় ওজুর দরকার নেই। তাদের মধ্যে রয়েছেন সুফিয়ান সাওরী, ইবনুল মুবারাক, শাফিঈ, আহমাদ ও ইসহাক। তাদের মতে, এ হাদীসটির মাধ্যমে পূর্ববর্তী হাদীসের কার্যকারীতা বাতিল হয়ে গেছে।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮০-এর সারসংক্ষেপ

এই হাদিসে জাবির (রাঃ) বলেন, তিনি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে ছিলেন। নবীজি এক আনসার নারীর ঘরে যান। তিনি বকরী জবাই করে দেন, নবীজি তা খান। এরপর তাজা খেজুর খান, যুহরের জন্য ওজু করেন এবং নামাজ পড়েন। পরে সেই বকরীর অবশিষ্ট গোশত থেকে আবার খান এবং আসরের নামাজ আদায় করেন, কিন্তু নতুন ওজু করেননি। এই বর্ণনা আগুনে রান্না খাবার খেলে ওজু করা নিয়ে আগের আলোচনার সঙ্গে সম্পর্কিত। এখানে নবীজির কাজ থেকে বোঝা যায়, রান্না গোশত খাওয়ার পর নতুন ওজু না করেও তিনি নামাজ পড়েছেন। তাই খাবার ও ওজুর বিধান বুঝতে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ। তবে হাদিসের সীমা হলো—এটি রান্না করা বকরীর গোশত খাওয়ার নির্দিষ্ট ঘটনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবী (صلى الله عليه وسلم) রান্না করা গোশত খাওয়ার পর আসরের জন্য নতুন ওজু করেননি।
  • খাবার ও ওজুর মাসআলায় নবীজির বাস্তব আমল গুরুত্বপূর্ণ।
  • একই বিষয়ে একাধিক বর্ণনা বুঝে সিদ্ধান্ত নেওয়া দরকার।
  • হাদিসের নির্দিষ্ট ঘটনাকে সম্মান করে ব্যাখ্যা করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন