১/৬০. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৮১ - উটের গোশত খেলে ওজুর হুকুম
উটের গোশত খেলে ওজু নষ্ট হওয়া সম্পর্কে
উটের গোশত খেলে ওজু: বকরির গোশত থেকে আলাদা বিধান
জামে‘ আত-তিরমিযী : ৮১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৮১
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ الرَّازِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ ﷺ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الإِبِلِ فَقَالَ " تَوَضَّئُوا مِنْهَا " . وَسُئِلَ عَنِ الْوُضُوءِ مِنْ لُحُومِ الْغَنَمِ فَقَالَ " لاَ تَتَوَضَّئُوا مِنْهَا " .قَالَ وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ وَأُسَيْدِ بْنِ حُضَيْرٍ .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رَوَى الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ هَذَا الْحَدِيثَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ . وَالصَّحِيحُ حَدِيثُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ وَإِسْحَاقَ وَقَدْ رُوِيَ عَنْ بَعْضِ أَهْلِ الْعِلْمِ مِنَ التَّابِعِينَ وَغَيْرِهِمْ أَنَّهُمْ لَمْ يَرَوُا الْوُضُوءَ مِنْ لُحُومِ الإِبِلِ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَأَهْلِ الْكُوفَةِ .
বারা ইবনু ‘আযিব (রাঃ) হতে বর্ণিতঃ
উটের গোশত খেলে আবার ওজু করতে হবে কি না এ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) কে প্রশ্ন করা হল। তিনি বললেনঃ উটের গোশত খাওয়ার পর ওজু কর। তাঁকে আবার বকরীর গোশত খেলে ওজু করতে হবে কি না এ সম্পর্কে প্রশ্ন করা হল। তিনি বললেন এতে (বকরীর গোশত খেলে) তোমরা ওজু করো না।
এ অনুচ্ছেদে জাবির ইবনু সামুরা ও উসাইদ ইবনু হুযাইর (রাঃ) হতে বর্ণনা করা হাদীসও রয়েছে। আবূ ‘ঈসা বলেনঃ হাজ্জাজ ইবনু আরতাত তাঁর সনদ পরম্পরায় এ হাদীসটি উসাইদ ইবনু হুযাইর (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন। তবে বারাআ ইবনু ‘আযিব (রাঃ)-এর সূত্রে বর্ণনাকৃত হাদীসটি সহীহ। এ হাদীসটি উবাইদাহ যাব্বী বর্ণনা করেছেন ‘আব্দুল্লাহ ইবনু ‘আব্দিল্লাহ আলরাজী হতে তিনি ‘আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে, তিনি জিল গুররাহ্ জুহানী হতে। আর হাম্মাদ ইবনু সালামা হাদীসটি বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনু আরতাহ হতে। তিনি ভুলবশতঃ বলেছেন, আব্দুল্লাহ ইবনু আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে তিনি তার পিতা হতে তিনি উসাইদ ইবনু হুদাইর হতে। সঠিক কথা হলো- ‘আব্দুল্লাহ ইবনু আব্দিল্লাহ আলরাজী হতে তিনি ‘আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে তিনি বারাআ ইবনু ‘আযিব হতে বর্ণনা করেছেন। ইসহাক বলেন, এ অনুচ্ছেদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট হতে বর্ণনা করা দু’টি সর্বাধিক সহীহ হাদীস রয়েছে। একটির রাবী বারাআ ইবনু ‘আযিব (রাঃ) এবং অপরটির রাবী জাবির ইবনু সামুরা (রাঃ)। ইমাম ইসহাক ও আহমাদের মতে, উটের গোশত খেলে ওজু করতে হবে কিন্তু কিছু তাবেয়ী’ বিদ্বান, সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলিমদের মতে ওজু করতে হবে না।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো উটের গোশত খেলে ওজু করা। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে সরাসরি জিজ্ঞেস করা হয়েছিল, উটের গোশত খেলে আবার ওজু করতে হবে কি না। তিনি পরিষ্কারভাবে বললেন, উটের গোশত খাওয়ার পর ওজু কর। একই সঙ্গে তাঁকে বকরির গোশত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, বকরির গোশত খেলে ওজু করতে হবে না। তাই এখানে একই ধরনের দুই খাবারের ক্ষেত্রে আলাদা নির্দেশ এসেছে। হাদিসটি আমাদের শেখায়, ইবাদতের পবিত্রতা নিজের ধারণা দিয়ে নয়, নবীজির কথার উপর দাঁড় করাতে হয়। এখানে বাড়তি কারণ বলা হয়নি, তাই ব্যাখ্যাতেও শুধু এতটুকুই বলা নিরাপদ যে উটের গোশতের ক্ষেত্রে নতুন ওজুর নির্দেশ আছে, আর বকরির গোশতের ক্ষেত্রে নেই।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- উটের গোশত খাওয়ার পর ওজু করার নির্দেশ এই হাদিসে এসেছে।
- বকরির গোশত খেলে নতুন ওজুর নির্দেশ এখানে নেই।
- পবিত্রতার বিধানে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কথাই মুমিনের জন্য পথ দেখায়।
- একই ধরনের বিষয়ে আলাদা হুকুম থাকতে পারে, তাই প্রশ্ন করে জানা জরুরি।
