৬/৭১. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৯১ - ইতিকাফের স্থানে প্রবেশের সময়
ইতিকাফের বর্ণনা
ফজরের নামাজের পর ইতিকাফের স্থানে প্রবেশ
জামে‘ আত-তিরমিযী : ৭৯১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৭৯১
حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ ﷺ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ فِي مُعْتَكَفِهِ .قَالَ أَبُو عِيسَى وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنِ النَّبِيِّ ﷺ مُرْسَلاً . رَوَاهُ مَالِكٌ وَغَيْرُ وَاحِدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ مُرْسَلاً . وَرَوَاهُ الأَوْزَاعِيُّ وَسُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ .وَالْعَمَلُ عَلَى هَذَا الْحَدِيثِ عِنْدَ بَعْضِ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ إِذَا أَرَادَ الرَّجُلُ أَنْ يَعْتَكِفَ صَلَّى الْفَجْرَ ثُمَّ دَخَلَ فِي مُعْتَكَفِهِ . وَهُوَ قَوْلُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ وَإِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ . وَقَالَ بَعْضُهُمْ إِذَا أَرَادَ أَنْ يَعْتَكِفَ فَلْتَغِبْ لَهُ الشَّمْسُ مِنَ اللَّيْلَةِ الَّتِي يُرِيدُ أَنْ يَعْتَكِفَ فِيهَا مِنَ الْغَدِ وَقَدْ قَعَدَ فِي مُعْتَكَفِهِ . وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
যখন রাসূলুল্লাহ (ﷺ) ইতিকাফ করার ইচ্ছা করতেন তখন ফজরের নামাজ আদায় করে ইতিকাফের জায়গায় প্রবেশ করতেন।
আবূ ঈসা বলেন, ইয়াহ্ইয়া ইবনু সাঈদ-আম্রার সূত্রে এই হাদীসটি মুরসালরূপে বর্ণিত হয়েছে। এ হাদীসটি ইয়াহ্ইয়া ইবনু সাঈদ হতে আমরার সূত্রে ইমাম মালিক (রহঃ) এবং একাধিক বর্ণনাকারী মুরসালরূপে বর্ণনা করেছেন। আওযাঈ ও সুফিয়ান সাওরী-ইয়াহ্ইয়া ইবনু সাঈদ হতে, তিনি আমরা হতে, তিনি আইশা (রাঃ) হতে এই হাদীসটিকে বর্ণনা করেছেন। এ হাদীস অনুযায়ী কোন কোন আলিমের মতে, কোন ব্যক্তি ইতিকাফ করতে চাইলে ফজরের নামাজ আদায়ের পর তাকে ইতিকাফের জায়গায় প্রবেশ করতে হবে। ইমাম আহ্মাদ ও ইসহাক ইবনু ইবরাহীমের এই মত। অপর একদল আলিম বলেছেন, যে দিন হতে কোন ব্যক্তি ইতিকাফ শুরু করতে চায় সে দিনের পূর্বের রাতের সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার পর যেন সে ব্যক্তি ইতিকাফে বসে। এরকম মতই সুফিয়ান সাওরী ও মালিক ইবনু আনাস (রহঃ)-এর।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৭৯১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় ইতিকাফের স্থানে প্রবেশের সময়। আয়িশা রা. বলেছেন, রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ইতিকাফ করতে চাইলে ফজরের নামাজ আদায় করতেন, তারপর তাঁর ইতিকাফের স্থানে প্রবেশ করতেন। বর্ণনার শেষে আলেমদের ভিন্ন মতও উল্লেখ আছে। কিছু আলেম এই হাদিস অনুযায়ী ফজরের পর নির্ধারিত স্থানে প্রবেশের কথা বলেছেন। অন্যরা বলেছেন, যে রাত থেকে ইতিকাফের দিন শুরু হবে, তার সূর্যাস্তের আগেই ইতিকাফের স্থানে বসতে হবে। তাই এই হাদিস ব্যাখ্যা করতে গিয়ে ভিন্ন মতের অংশটি বাদ দেওয়া উচিত নয়। পাঠের সরাসরি ঘটনা হলো—নবী صلى الله عليه وسلم ফজরের নামাজের পর তাঁর নির্দিষ্ট ইতিকাফের জায়গায় প্রবেশ করেছেন। ইতিকাফ শুরু করার সময় নিয়ে বাস্তব আমলে অনুসরণযোগ্য মত জানতে স্থানীয় নির্ভরযোগ্য আলেমের পরামর্শ নেওয়া যেতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- বর্ণনায় ফজরের নামাজের পর ইতিকাফের স্থানে প্রবেশের কথা এসেছে।
- ইতিকাফ শুরু করার সময় নিয়ে আলেমদের ভিন্ন মত উল্লেখ আছে।
- হাদিসের ঘটনা ও পরের ফিকহি মতগুলো আলাদা করে বোঝা দরকার।
