৬/৭৩. অধ্যায়ঃ
(লাইলাতুল কাদর সম্পর্কেই)
জামে তিরমিযী : ৭৯৬
জামে তিরমিযীহাদিস নম্বর ৭৯৬
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ زِيَادٍ، عَنِ الْحَسَنِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَجْتَهِدُ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مَا لاَ يَجْتَهِدُ فِي غَيْرِهَا . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ .
আইশা (রাঃ) হতে বর্ণিতঃ
রমজানের শেষ দশদিন রাসূলুল্লাহ (ﷺ) (ইবাদতে) এত বেশি সাধনা করতেন যে, অন্য কোন সময়ে এরকম সাধনা করতেন না।
-সহীহ্, ইবনু মা-জাহ (১৭৬৭)এ হাদীসটিকে আবূ ঈসা হাসান সহীহ্ গারীব বলেছেন।
