৭/২৫. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৪৭ - আবু কাতাদা (রাঃ)-এর বন্য গাধা শিকার

ইহরামধারী ব্যক্তির শিকারের গোশত খাওয়া প্রসঙ্গে

ইহরামে শিকারের গোশত: আবু কাতাদা (রাঃ)-এর বন্য গাধার ঘটনা

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৮৪৭

حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ نَافِعٍ، مَوْلَى أَبِي قَتَادَةَ عَنْ أَبِي قَتَادَةَ، أَنَّهُ كَانَ مَعَ النَّبِيِّ ﷺ حَتَّى إِذَا كَانَ بِبَعْضِ طَرِيقِ مَكَّةَ تَخَلَّفَ مَعَ أَصْحَابٍ لَهُ مُحْرِمِينَ وَهُوَ غَيْرُ مُحْرِمٍ فَرَأَى حِمَارًا وَحْشِيًّا فَاسْتَوَى عَلَى فَرَسِهِ فَسَأَلَ أَصْحَابَهُ أَنْ يُنَاوِلُوهُ سَوْطَهُ فَأَبَوْا فَسَأَلَهُمْ رُمْحَهُ فَأَبَوْا عَلَيْهِ فَأَخَذَهُ ثُمَّ شَدَّ عَلَى الْحِمَارِ فَقَتَلَهُ فَأَكَلَ مِنْهُ بَعْضُ أَصْحَابِ النَّبِيِّ ﷺ وَأَبَى بَعْضُهُمْ فَأَدْرَكُوا النَّبِيَّ ﷺ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ فَقَالَ " إِنَّمَا هِيَ طُعْمَةٌ أَطْعَمَكُمُوهَا اللَّهُ " .

আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি কোন এক সময় রাসূলুল্লাহ (ﷺ) -এর সাথে (সফরে) ছিলেন। তিনি এক পর্যায়ে তার কিছু সঙ্গীসহ মক্কার কোন এক পথে রাসূলুল্লাহ (ﷺ) -এর পিছনে পড়ে গেলেন। তার সঙ্গীরা ইহরাম অবস্থায় ছিলেন, কিন্তু তিনি নিজে মুহরিম ছিলেন না। তিনি একটি বন্য গাধা দেখলেন। তিনি সেই মুহূর্তে তার ঘোড়ায় উঠে বসলেন এবং তার চাবুকটি সঙ্গীদেরকে দিতে বললেন। কিন্তু তা দিতে তাঁরা অস্বীকার করলেন। তিনি তার বর্শাটি চাইলে তাও দিতে তাঁরা অস্বীকৃতি জানালেন।এরপর তিনি নিজেই সেটাকে উঠিয়ে নেন এবং গাধাটিকে আক্রমণ করে মেরে ফেলেন। কিছু সাহাবী তার গোশত খেলেন এবং সেটা খেতে কেউ কেউ অস্বীকার করলেন। ইতোমধ্যে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে তাঁরা মিলিত হয়ে তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বললেনঃ এটি এমন খাবার যা আল্লাহ তা'আলা তোমাদেরকে খাইয়েছেন।

জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৪৭-এর সারসংক্ষেপ

মূল বিষয়: শিকার ও ইহরাম। এই হাদিসে আবু কাতাদা (রাঃ) সফরে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কিছুটা পেছনে ছিলেন। তাঁর সঙ্গীরা ইহরাম অবস্থায় ছিলেন, কিন্তু তিনি নিজে মুহরিম ছিলেন না। একটি বন্য গাধা দেখে তিনি ঘোড়ায় ওঠেন এবং সঙ্গীদের কাছে চাবুক ও বর্শা চান। তাঁরা সাহায্য করতে অস্বীকার করেন। পরে তিনি নিজেই অস্ত্র তুলে নিয়ে প্রাণীটি শিকার করেন। সঙ্গীদের কেউ গোশত খান, আবার কেউ দ্বিধায় তা খাননি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি জানানো হলে তিনি বলেন, এটি আল্লাহ তাআলা তাদের খাইয়েছেন এমন খাবার। ঘটনাটি ইহরামে শিকারের গোশত খাওয়া, মুহরিমের শিকারে সহায়তা না করা এবং সন্দেহ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করার একটি সরাসরি বর্ণনা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আবু কাতাদা (রাঃ) নিজে মুহরিম ছিলেন না, কিন্তু তাঁর সঙ্গীরা মুহরিম ছিলেন।
  • মুহরিম সঙ্গীরা শিকারে চাবুক বা বর্শা দিয়ে সহায়তা করেননি।
  • সাহাবিরা সন্দেহ হলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বিষয়টি জিজ্ঞেস করেছিলেন।
  • রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) শিকারটির গোশতকে আল্লাহর দেওয়া খাবার বলেছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন