৭/৩৭. অধ্যায়ঃ
জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৬১ - হাজরে আসওয়াদ চুম্বন ও স্পর্শের সুন্নাহ
হাজরে আসওয়াদে চুম্বন দেওয়া
হাজরে আসওয়াদ চুম্বন: নবী صلى الله عليه وسلم-এর সুন্নাহ ও ভিড়ে করণীয়
জামে‘ আত-তিরমিযী : ৮৬১
জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ৮৬১
حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ الزُّبَيْرِ بْنِ عَرَبِيٍّ، أَنَّ رَجُلاً، سَأَلَ ابْنَ عُمَرَ عَنِ اسْتِلاَمِ الْحَجَرِ، فَقَالَ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ . فَقَالَ الرَّجُلُ أَرَأَيْتَ إِنْ غُلِبْتُ عَلَيْهِ أَرَأَيْتَ إِنْ زُوحِمْتُ فَقَالَ ابْنُ عُمَرَ اجْعَلْ أَرَأَيْتَ بِالْيَمَنِ رَأَيْتُ النَّبِيَّ ﷺ يَسْتَلِمُهُ وَيُقَبِّلُهُ .قَالَ وَهَذَا هُوَ الزُّبَيْرُ بْنُ عَرَبِيٍّ رَوَى عَنْهُ حَمَّادُ بْنُ زَيْدٍ وَالزُّبَيْرُ بْنُ عَرَبِيٍّ كُوفِيٌّ يُكْنَى أَبَا سَلَمَةَ سَمِعَ مِنْ أَنَسِ بْنِ مَالِكٍ وَغَيْرِ وَاحِدٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ ﷺ رَوَى عَنْهُ سُفْيَانُ الثَّوْرِيُّ وَغَيْرُ وَاحِدٍ مِنَ الأَئِمَّةِ .قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ عَنْهُ مِنْ غَيْرِ وَجْهٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَسْتَحِبُّونَ تَقْبِيلَ الْحَجَرِ فَإِنْ لَمْ يُمْكِنْهُ وَلَمْ يَصِلْ إِلَيْهِ اسْتَلَمَهُ بِيَدِهِ وَقَبَّلَ يَدَهُ وَإِنْ لَمْ يَصِلْ إِلَيْهِ اسْتَقْبَلَهُ إِذَا حَاذَى بِهِ وَكَبَّرَ . وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ .
যুবাইর ইবনু আরাবী (রহঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি ইবনু উমর (রাঃ)-কে হাজরে আসওয়াদ চুম্বন সম্পর্কে প্রশ্ন করলেন। জবাবে তিনি বললেন, আমি নবী (ﷺ)-কে তা স্পর্শ ও চুম্বন করতে দেখেছি। লোকটি বললোঃ আপনি কি মনে করেন? আমি যদি পরাভূত হই, আপনি কি মনে করেন? আমি যদি ভিড়ে আটকে পড়ি, তিনি বললেন, তোমার ঐ কি মনে কর (কথাটি) ইয়ামানে রেখে আস (লোকটি ইয়ামানী ছিল তাই একথা বললেন) আমি নবী (ﷺ)-কে উহা স্পর্শ করতে ও চুম্বন দিতে দেখেছি।
বর্ণনাকারী এই যুবাইর ইবনু আরাবী হতে হাম্মাদ ইবনু যাইদ হাদীস বর্ণনা করেছেন। আর যুবাইর ইবনু আদী কুফাবাসী যার উপনাম আবূ সালামা তিনি আনাস ইবনু মালিক এবং আরও অনেক সাহাবী হতে হাদীস শুনেছেন। তাঁর নিকট হতে সুফিয়ান সাওরী এবং আরও অনেক হাদীস বিশারদ হাদীস বর্ণনা করেছেন। আবূ ঈসা ইবনু উমার (রাঃ) হতে বর্ণিত হাদীসটিকে হাসান সহীহ বলেছেন। হাদীসটি আরও একাধিক সূত্রে বর্ণিত আছে। এই হাদীস অনুযায়ী আলিমগণ আমল করার কথা বলেছেন। হাজরে আসওয়াদ চুম্বন করাকে তাঁরা মুস্তাহাব বলেছেন। তবে এর নিকটে আসা সম্ভব না হলে তাতে হাত দিয়ে স্পর্শ করে হাতে চুম্বন করবে। এতটুকু নিকটে আসাও সম্ভব না হলে এর বরাবর এসে দাড়িয়ে আল্লাহু আকবার বলবে। এটি ইমাম শাফিঈ (রহঃ)-এর অভিমত।
জামে‘ আত-তিরমিযী হাদিস ৮৬১-এর সারসংক্ষেপ
মূল বিষয়: হাজরে আসওয়াদ চুম্বন। এই হাদিসে ইবনু উমর (রাঃ) নিজের দেখা নববী আমলকে সামনে এনেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, নবী صلى الله عليه وسلم হাজরে আসওয়াদ স্পর্শ করেছেন এবং চুম্বন করেছেন। প্রশ্নকারী ভিড়, বাধা বা পৌঁছাতে না পারার সম্ভাবনা নিয়ে বারবার জানতে চাইলে ইবনু উমর (রাঃ) অনুমানভিত্তিক কথা না বাড়িয়ে সরাসরি সুন্নাহর প্রমাণে ফিরে যান। এতে বোঝা যায়, হাজরে আসওয়াদ চুম্বনের গুরুত্ব নবী صلى الله عليه وسلم-এর অনুসরণের সঙ্গে যুক্ত। একই বর্ণনার শেষ অংশে বলা হয়েছে, সরাসরি পৌঁছানো সম্ভব না হলে হাতে স্পর্শ করে সেই হাত চুম্বন করা যায়। তাও সম্ভব না হলে সমান্তরালে এসে ইশারা করে তাকবির বলা হয়। তাই ভিড়ের মধ্যে অযথা তর্ক বা ধাক্কাধাক্কির বদলে সুযোগ ও সামর্থ্য অনুযায়ী সুন্নাহ পালনই হাদিসটির মূল শিক্ষা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হাজরে আসওয়াদ স্পর্শ ও চুম্বন নবী صلى الله عليه وسلم-এর অনুসৃত আমল।
- ইবাদতের বিষয়ে অনুমানের চেয়ে প্রমাণিত সুন্নাহকে অগ্রাধিকার দিতে হয়।
- সরাসরি পৌঁছানো সম্ভব না হলে স্পর্শ, ইশারা ও তাকবিরের বিকল্প পদ্ধতি বর্ণিত হয়েছে।
- ভিড় বা বাধার অবস্থায় সামর্থ্য অনুযায়ী আমল করা যায়।
